Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোন রাশির লাভ মেকিং অভ্যাস কেমন, বিছানায় যৌন সুখ দিতে কারা পারদর্শী জানুন

কোন রাশির লাভ মেকিং অভ্যাস কেমন, বিছানায় যৌন সুখ দিতে কারা পারদর্শী জানুন

আমরা সবাই একটি বৈচিত্র‌্যময় বিশ্বে বাস করছি। এই বৈচিত্র‌্যের মধ্যেও আমাদের সকলের মধ্যেই কিছু সুপ্ত যৌন ইচ্ছা থাকে। কিন্তু আপনি কি কখনও চিন্তা করেছেন যে আপনার রাশি আপনার যৌনতা সম্পর্কে কী বলে, এটি আপনাকে কীভাবে সংজ্ঞায়িত করে, এটা অবশ্যই আপনার নিজের যৌনতার বিষয়ে জানার চেয়ে আকর্ষণীয় আর কিছুই নেই।

মেষ রাশি (‌২১ মার্চ–১৯ এপ্রিল)‌

মেষ রাশি (‌২১ মার্চ–১৯ এপ্রিল)‌

এই রাশির জাতক-জাতিকারা কামোত্তজনায় মাততে পছন্দ করেন। যৌনতার সময় এরা সঙ্গীর ওপর নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। সাহসী-দুঃসাহসী যৌনতাই এদের সবচেয়ে বেশি পছন্দ। শরীরের চাহিদা মেটানোর জন্য এরা অনেক দূর পর্যন্ত যেতে পারে। তাদের বন্যতা বিছানায় যে কাউকে সন্তুষ্ট করতে পারে। এদের লাভ মেকিং অত্যন্ত আবেগপ্রবণ হয়। ধরাবাঁধা গতে যৌনাভ্যাস এঁদের রুচিতে ব্রাত্য।

মেষ রাশির সেরা যৌন সঙ্গী:‌ মেষ, সিংহ, ধনু, মিথুন, তুলা, কুম্ভ

বৃষ রাশি (‌২০ এপ্রিল–২০ মে)‌

বৃষ রাশি (‌২০ এপ্রিল–২০ মে)‌

এই রাশির জাতকরা একটু অলস প্রকৃতির হয় এবং এরা যৌনতার কাছে যাওয়ার চেয়ে যৌনতা তাদের কাছে আসুক তার জন্য অপেক্ষা করে। কিন্তু একবার তারা উত্তেজিত হয়ে গেলে, তাদের এমন সঙ্গীর প্রয়োজন যারা তাদের সীমাহীন আবেগের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং তাকে কিছু নিয়ে চিন্তা করতে হবে না। এরা খুবই বাস্তববাদী হয় এবং অবশ্যই আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না কারণ বৃষ রাশির জাতক বা জাতিকা যৌন খেলায় মাতার আগেই সুরক্ষা ব্যবস্থা করে রাখে। তবে যৌনতায় তাড়াহুড়ো করার চেষ্টা করলে এরা মেজাজ হারায়।

বৃষ রাশির সেরা যৌন সঙ্গী-বৃষ, কন্যা, মকর, কর্কট, বৃশ্চিক ও মীন

মিথুন রাশি (‌২১ মে–২০ জুন)‌

মিথুন রাশি (‌২১ মে–২০ জুন)‌

এই রাশির জাতক-জাতিকারা খুব সহজ-সরল প্রকৃতির হলেও ফ্লার্ট করতেও ভালোবাসে, এরা খুবই কল্পনাপ্রবণ হয় এবং তারা তাদের যৌন চাহিদা যে কোনও পরিবেশে পূরণ করতে পারে, এরা লাভ মেকিং-এর ক্ষেত্রে অসম্ভাব্য জায়গাতেও ভয় পায় না, তারা তাদের প্রতিশ্রুতি মতো বন্য হতে পারে এই সময়। তারা যৌনতার সময় একটুও লজ্জাবোধ না করে আপনাকে উত্তেজিত করে চলবে কারণ তারা বিছানায় বোর হওয়া পছন্দ করে না, তাই সঙ্গীকে তার কাজ চালিয়ে যেতে হবে।

মিথুন রাশির সেরা যৌন সঙ্গী-মিথুন, তুলা, কুম্ভ, মেষ, সিংহ ও ধনু

কর্কট রাশি (‌২১ জুন–২২ জুলাই)

কর্কট রাশি (‌২১ জুন–২২ জুলাই)

এই রাশিরা আবেগপ্রবণ হওয়ার পরই তাদের অনুভূতি জেগে ওঠে; তাদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব দ্রুত কাজ করে, নিজেরা সুরক্ষিত ও নিরাপদ বোধ না করলে এরা নিজেদের তুলে ধরে না। এরা যৌন কাজে খুব আগ্রহী হয়। আলিঙ্গন, চুম্বনের মতো আবেগপ্রবণ অনুভূতি দিয়ে তারা যৌনতার খেলা খেলতে ভালোবাসে। এই রাশির সঙ্গে যৌনতা খুবই অনূভূতিপ্রবণ ও রোম্যান্টিক হয়।

কর্কট রাশির সেরা যৌন সঙ্গী-কর্কট, বৃশ্চিক, মীন, বৃষ, কন্যা ও মকর

 সিংহ রাশি (‌২৩ জুলাই–২২ অগাস্ট)‌

সিংহ রাশি (‌২৩ জুলাই–২২ অগাস্ট)‌

এদের চার্মিং, মিষ্টি ও আকর্ষণীয় দৈহিক ও মুখের গঠন সঙ্গীকে স্বাভাবিকভাবেই বন্য করে তোলে, তারা আকর্ষণের কেন্দ্রে থাকতে চায়। এই রাশির ব্যক্তিরা সাধারণত মন বুঝে যৌন ক্রিয়াতে আগ্রহী হয়। যৌনতার সময় সরাসরি কারও চাহিদা পূরণের বায়না এদের মেজাজ নষ্ট করে দেয়। ফোরপ্লে-এর মাধ্যমে এরা লাভ মেকিং করতে ভালোবাসে। যৌনতার সময় কামড়ানো, আঁচড়ানো, চিৎকার করা এদের আরও কামাতুর করে তোলে।

সিংহ রাশির সেরা সঙ্গী-মেষ, সিংহ, ধনু, মিথুন, তুলা, কুম্ভ

 কন্যা রাশি (‌২৩ অগাস্ট–২২ সেপ্টেম্বর)‌

কন্যা রাশি (‌২৩ অগাস্ট–২২ সেপ্টেম্বর)‌

এই রাশির জাতক-জাতিকারা অন্তরঙ্গ মুহূর্ত বজায় রাখতে ভালবাসে। যৌনতার মধ্যে গল্প করে কথা বলে এরা একে অপরকে আকর্ষণীয় করে তোলে। যৌনতার সময়ে এরা প্রয়োজনের সঙ্গে প্রিয়জনকে মিশিয়ে একাত্ম হতে পারে সহজেই। শরীরী আদরের সময় সঙ্গীর আগ্রাসন বা আক্রমণাত্মক হওয়া পছন্দ করে না। নোংরা কথা, যে কোনও জায়গায় যৌনতা, চরম ধস্তাধস্তি এদের স্বভাব-বিরুদ্ধ। শান্ত, সুন্দর, আরামদায়ক পরিবেশেই এরা যৌনতায় উত্‍‌সাহী হয়।

কন্যা রাশির সেরা যৌন সঙ্গী-বৃষ, কন্যা, মকর, কর্কট, বৃশ্চিক ও মীন

 তুলা রাশি (‌২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)‌

তুলা রাশি (‌২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)‌

সকলের মধ্যে এরা সবচেয়ে বেশি সংবেদনশীল হয়। এরা সুন্দর জিনিসের প্রশংসা করতে জানে এবং এদের সত্যিই খুব ভালো পছন্দ রয়েছে। তবে এরা খুবই ক্লাসি হয়। উচ্চমানের যৌন পরিবেশ ছাড়া এরা সহজে ধরা দিতে চায় না। সকলের সঙ্গে যৌনতা করতে এরা পছন্দ করে না। তাই এরা নিজের সঙ্গীতেই বেশি খুশি হয়। রোম্যান্টিক ক্যান্ডেল নাইটে যৌনতায় লিপ্ত হতে এদের বেশি পছন্দ হয়। এরা শরীর নিয়ে খেলতে ভালোবাসে।

তুলা রাশির সেরা যৌন সঙ্গী-কর্কট, তুলা, মীন, বৃষ, কন্যা, মকর

বৃশ্চিক রাশি (‌২৩ অক্টোবর–২১ নভেম্বর)‌

বৃশ্চিক রাশি (‌২৩ অক্টোবর–২১ নভেম্বর)‌

এই রাশির জাতকরা যখন সত্যিকারের প্রেমে পড়ে তখন সঙ্গীকে তাদের আসল কামুক অনুভূতি তুলে ধরে, সঙ্গীর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা হওয়ার পরই তারা যৌন ক্রীড়ায় মাতে, সহজে যৌনতা এদের আসে না। সম্মোহনের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতকরাও বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। যারতার সঙ্গে লাভ মেকিং করতে ভালোবাসে না এরা একমাত্র নিজেদের সঙ্গীর সঙ্গেই যৌনতায় স্বাচ্ছন্দ্য বোধ করে।

বৃশ্চিক রাশির সেরা যৌন সঙ্গী-মেষ, সিংহ, ধনু, মিথুন, তুলা, কুম্ভ

ধনু রাশি (‌২২ নভেম্বর–২১ ডিসেম্বর)‌

ধনু রাশি (‌২২ নভেম্বর–২১ ডিসেম্বর)‌

বুদ্ধিদীপ্ততার দিক থেকে ধনু রাশির জাতকরা যৌনচারকে একাই মাতিয়ে রাখে। এই রাশির জাতকরা খুব ডার্টি সেক্স পছন্দ করে। বলপূর্বক কাজ করার চেষ্টা করে ফলে অনেক সময়ই সব কিছু সঠিক হয়ে ওঠে না। এরা খুব সহজে বিছনায় বোর হয়ে যায় তাই এদের সর্বদা উত্তেজিত করে রাখতে হয়। এদের খুশি করতে গেলে প্রাণবন্ত হতে হবে।

ধনু রাশির সেরা যৌন সঙ্গী-মেষ, সিংহ, ধনু, মিথুন, তুলা, কুম্ভ

 মকর রাশি (‌২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)‌

মকর রাশি (‌২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)‌

এই রাশির ব্যক্তিরা খুব রোম্যান্টিক হয়ে থাকে। তাই সঙ্গীকে তারা খুব ভালো সুখ শান্তি দিয়ে থাকে। ফলে সঙ্গীর মন জিতে নিতে এদের সময় লাগে না। তবে নিজের প্রেম বা ভালোবাসার বিষয়টি এরা লোক সমাজে দেখাতে পছন্দ করে না। বিছানায় এরা বন্য প্রাণীর চেয়ে কম কিছু নয়। এদের যৌনতার সময় প্রচুর মনোবল থাকে এবং নিজের ভালোবাসার সঙ্গীর জন্য এরা সাহসী কিছুও করতে পারে।

মকর রাশির সেরা যৌন সঙ্গী-বৃষ, মকর, কন্যা, কর্কট, বৃশ্চিক, মীন

 কুম্ভ রাশি (‌২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)‌

কুম্ভ রাশি (‌২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)‌

যৌন মিলনের সময় স্বাধীনতা এদের পছন্দের। সুতরাং বিছানায় কোনও ভাবে এদের নিজের মতো বেঁধে রাখার চেষ্টা করলে বা নিজের মতো চালনা করার চেষ্টা করলে পস্তাতে হবে। এরা সঙ্গীর প্রতি খুব বিশ্বাসী হয় এবং এরা এদের যৌনতাকে শোওয়ার ঘরে আবদ্ধ রাখা পছন্দ করে না। যৌনতার সময় এরা কল্পনাপ্রবণ হয়ে যায় এবং নিজেদের অসাধারণ কল্পনা দিয়ে সঙ্গীকে অবাক করে।

কুম্ভ রাশির সেরা যৌন সঙ্গী-কুম্ভ, মিথুন, তুলা, মেষ, সিংহ, ধনু

 মীন রাশি (‌১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)‌

মীন রাশি (‌১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)‌

মীন রাশির সেক্স মানে লাভ মেকিং। ভালোবাসার খোঁজে এরা নানান যৌনতা করতে পছন্দ করেন। বার বার সঙ্গী বদলাতে পছন্দ করেন। তবে এরা সঠিক সঙ্গী না পেলে হতাশ হয়ে পড়েন আবার সঠিক সঙ্গী পেলে সুখ লাভ করেন। মিলনের আগে ঠান্ডা মেজাজে, বাস্তব কথা বললে, এঁদের উত্তেজনা কমে যায়। তবে এরা সঙ্গীকে এমন ভালোবাসা ও যৌন সুখ দেয় যা কখনও ভোলার নয়।

মীন রাশির সেরা যৌন সঙ্গী-কর্কট, বৃশ্চিক, মীন, বৃষ, কন্যা, মকর

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+