মে মাসে জন্মগ্রহণকারীরা প্রেমের ক্ষেত্রে কোন বিষয়গুলি পছন্দ করেন
প্রেমের ক্ষেত্রে সঙ্গী সম্পর্কে জানবার আগ্রহ প্রত্যেকটি মানুষেরই থাকে। অনেক সময় ক্রাশ সম্পর্কে জানবার আগ্রহও অনেকের থাকে।
প্রেমের ক্ষেত্রে সঙ্গী সম্পর্কে জানবার আগ্রহ প্রত্যেকটি মানুষেরই থাকে। অনেক সময় ক্রাশ সম্পর্কে জানবার আগ্রহও অনেকের থাকে। জ্যোতিষ শাস্ত্র বলছে, কোন ব্যক্তি প্রেমে পড়লে কোন বিষয়ে আগ্রহী হয়ে ওঠে , তার সমাধান দিচ্ছে জ্য়োতিষ শাস্ত্র। এই শাস্ত্র মতে, ব্যক্তির জন্মমাস বলে দিতে পারে কোন ব্যক্তির মধ্যে প্রেম সম্পর্কে ধারণা কেমন । দেখে নেওয়া যাক মে মাস জন্মগ্রহণকারীদের প্রেম-জীবন কেমন, তথা প্রেম সম্পর্কে এঁদের ধারণা কেমন।

প্রেম থেকে কী আসা করেন এঁরা ?
নিজের সঙ্গীর কাছ থেকে এঁরা প্রচণ্ড প্রেম আর আদর যত্ন আশা করে থাকেন। ফলে , মে মাসে জন্মগ্রহণকারীদের সঙ্গীরা যদি সবসময়ে এঁদের চরম রোম্যান্টিক ভাবনার মধ্যে রাখেন, তাহলে তার চেয়ে ভালো কিছু হতে পারে না! এঁরা দামী উপহারে বিশ্বাসী নন, কিন্তু এঁদের জন্য কেউ সময় দিলে , তাঁকে মাথায় করে রাখেন এঁরা।

কেমন সঙ্গী পছন্দ?
এঁরা সাধারণত শান্ত ,মিষ্টি স্বভাবের সঙ্গী পছন্দ করেন। সঙ্গীর কথাবার্তা যেন খুবই আকর্ষণীয় হয়ে থাকে, সেই বিষয়গুলি নিয়ে নজরে রাখেন এঁরা।

নিজস্ব স্পেস চাই!
মে মাসে জন্মগ্রহণকারীরা সবসময়েই পছন্দ করেন নিজের একটা আলাদা গণ্ডির মধ্যে থাকতে। ফলে এঁদের সবসময়ে সকলের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে না। কোনও কোনও ক্ষেত্রে এঁরা প্রেমের মধ্যে থাকলেও একটু একলা সময় কাটাতে পছন্দ করেন।

ছোট্ট শিশুর মত আদর
ছোট্ট শিশুর মত আদর যত্ন এঁদের পছন্দ। ফলে প্রেমে পড়লে এঁরা ছোট শিশুর মতো আদর যত্নে থাকতে পছন্দ করেন। তবে এঁদের সঙ্গে মিশলে কখনও সঙ্গীর একঘেয়েমি আসেনা।

যৌনতার ক্ষেত্রে এঁরা কেমন
নিজেকে তথা সঙ্গীকে স্বস্তিতে রাখতে এঁরা যৌনতা পছন্দ করেন। এঁদের মধ্যে যে যৌনভাবনা থাকে, তা কেবলমাত্র প্রেমবিলাসের জন্যই এঁরা উগরে দেন।

সমসময়ে মনোর ভাব বোঝাতে পারে না
মে মাসে জন্মগ্রহণকারীরা নিজের মনের ভাব সবসময়ে ফুটিয়ে তুলতে পারে না। নিজের কথা সর্বক্ষেত্রে প্রকাশ করতে পারে না এঁরা। কাব্যে এঁরা সেভাবে প্রেম প্রকাশ না করতে পারলেও, নিজের হাবভাব দিয়ে তা প্রকাশ করতেই পছন্দ করেন।












Click it and Unblock the Notifications