আপনার সঙ্গীটি কি জুন মাসে জন্মেছেন! জেনে নিন তাঁর প্রেমভাগ্য কেমন
পছন্দের মানুষটিকে জানবার ইচ্ছা প্রত্যেকেরই থাকে। প্রত্য়েকেই নিজের সঙ্গীর স্বভাব চরিত্রের বিষয়ে আগ্রহী হয়ে থাকেন। সঙ্গী কতটা রোম্যান্টিক বা প্রেমকে কীভাবে দেখতে পচন্দ করেন, তা জানা যায় সঙ্গীর জন্মমাস অ
পছন্দের মানুষটিকে জানবার ইচ্ছা প্রত্যেকেরই থাকে। প্রত্য়েকেই নিজের সঙ্গীর স্বভাব চরিত্রের বিষয়ে আগ্রহী হয়ে থাকেন। সঙ্গী কতটা রোম্যান্টিক বা প্রেমকে কীভাবে দেখতে পচন্দ করেন, তা জানা যায় সঙ্গীর জন্মমাস অনুযায়ী। এমনই দাবি জ্যোতিষ শাস্ত্রের। একনজরে দেখে নেওয়া যাক, জুন মাসে যাঁরা জন্মেছেন তাঁদের প্রেমজীবন কেমন।

কেমন স্বভাবের হন এঁরা ?
বন্ধুত্ব থেকে প্রেমকে এগিয়ে নিয়ে যেতে এঁরা পছন্দ করেন। বন্ধুদের মধ্যে থেকেই কোনও কাছের মানুষের প্রতি এঁরা আকৃষ্ট হয়া যান অনেক সময়ে। তবে এঁরা একটু মেজাজি স্বভাবের বলে, সহজে প্রেমে পড়তে সমস্যা হয়। কিন্তু পছন্দের মানুষটিকে হাবেভাবে বুঝিয়ে দিতে পারেন যে, এঁরা প্রেমের ক্ষেত্রে কতটা আগ্রহী।

কেমন সঙ্গী পছন্দ এঁদের?
এঁরা আত্মবিশ্বাসী,সফল, মানুষকে সঙ্গী হিসাবে পছন্দ করেন। কারোর ছত্রছায়ায় যাঁরা থাকেন না, নিজের রাস্তা নিজে তৈরি করার ক্ষমতা রাখেন, তাঁদের পছন্দ করেন এঁরা ।

যৌন জীবন কেমন?
যৌনতায় এঁরা অন্যভাবে নিজেকে ডুবিয়ে রাখতে চান। এঁরা বিভিন্ন রকমেক নতুনত্ব জিনিস পছন্দ করে থাকেন যৌনতার ক্ষেত্রে।

প্রেমকে কোন চোখে দেখেন এঁরা?
প্রেমেকে এঁরা খুবই গুরুত্ব দিয়ে থাকেন। সঙ্গীকেও সেই গুরুত্বের নজরে দেখেন তাঁরা। বহু মানুষই এঁদের পাওয়ার জন্য পাণীপ্রার্থী হয়ে থাকেন। তবে নিজের পছন্দের মানুষ ছাড়া এঁরা কাউকে ভরসা করেন না।

কোন জিনিসে মন গলে যায়?
এঁদের মন গলিয়ে ফেলা সহজ নয়! সঙ্গীর স্বভাব এঁদের কাছে প্রাসঙ্গিক বিষয়। খুব ভালো ভাবে সঙ্গীকে পরখ করার পরই এঁরা কারোর প্রতি অনুরক্ত হন।

সঙ্গীকে কেমন ভাবে রাখেন?
জুনে জন্মগ্রহণকারীরা সঙ্গীকে খুবই আদর যত্নে রাখেন। সঙ্গীর বিষয়ে এঁরা খুবই প্রোটেক্টিভ। এঁরা পছন্দের মানুষটিকে কখনওই একঘেয়েমিতে রাখেন না। সঙ্গীর আনন্দের জন্য এঁরা সমস্ত কিছু করতে পারেন।












Click it and Unblock the Notifications