প্রেমিক হিসাবে জুলাই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কেমন স্বভাবের! বলছে এই শাস্ত্রটি
প্রেম যতই জমে ক্ষীর হোক, পছন্দের মানুষটি সম্পর্কে জানবার আগ্রহ প্রত্যেকেরই থাকে। তাঁর স্বভাব , চরিত্র , ইচ্ছা , পছন্দ সম্পর্কে কৌতূহল বাড়তেই থাকে!দেখে নেওয়া যাক জুলাই মাসের জন্মগ্রহণকারীরা প্রেমিক
প্রেম যতই জমে ক্ষীর হোক, পছন্দের মানুষটি সম্পর্কে জানবার আগ্রহ প্রত্যেকেরই থাকে। তাঁর স্বভাব , চরিত্র , ইচ্ছা , পছন্দ সম্পর্কে কৌতূহল বাড়তেই থাকে! একসঙ্গে পথ চলা শুরু করলেও সমস্তটা জানা সম্ভব হয়না। তবে জ্যোতিষশাস্ত্রের গণনা বলছে, জন্মমাস দেখে একজন মানুষকে চিনে নেওয়া যায়। এমনকি সেই মানুষটি প্রেমে পড়লে কী ধরণের আচরণ করে থাকেন, সেটিও বোঝা সম্ভব। দেখে নেওয়া যাক জুলাই মাসের জন্মগ্রহণকারীরা প্রেমিক হিসাবে কেমন স্বভাবের হন।

প্রেমিক হিসাবে কেমন স্বভাবের?
জুলাই মাসে জন্মগ্রহণকারীরা যাঁর প্রেমে পড়েন তাঁর থেকে প্রেমে আবেগ আশা করেন এঁরা। জুলাই মাসে জন্মগ্রহণকারীরে সহজেই আবেগে ভেসে যেতে পারেন। ফলে প্রেমের ক্ষেত্রে এঁরা আবেগকে বেশি গুরুত্ব দেন।

প্রেমে কোন জিনিসটি পছন্দ?
প্রেমিক হিসাবে এঁরা বিশ্বাসযোগ্যতাকে পছন্দ করেন। প্রেমে বিশ্বাস যদি না থাকে, তাহলে সেই প্রেমের দিকে এঁরা বেশি ঝোকেন না। সন্দেহ এঁরা একেবারেই বরদাস্ত করেন না কোনও সম্পর্কের ক্ষেত্রে।

সঙ্গীকে সুখে রাখা
সঙ্গীর প্রতি সবসময়েই এঁরা যত্নশীল। সঙ্গী যাতে সন্তুষ্ট থাকেন,তার জন্য এঁরা সমস্ত কিছু ত্যাগ করতে পারেন। সঙ্গীকে ভালো রাখার কথা ভেবে এঁরা ভীষণভাবে যত্নশীল হয়ে ওঠেন।

ইতিবাচক মানুষদের পছন্দ
জুলাই মাসে জন্মানো ব্যক্তিরা সবসময়ে ইতিবাচক মানুষদের পছন্দ করেন। তাই সঙ্গীটির মধ্যেও এঁরা এই গুণই খোঁজেন। প্রেমকে এঁরা জীবনে খুব গুরুত্বের পর্যায়ে রাখেন। তাই এঁদের সঙ্গীরা কখনওই বিরক্তবোধ করেন না।

পরিবারের প্রতি আকৃষ্ট বেশি!
জুলাই মাসে জন্মগ্রহণকারীরা যেমনই স্বভাবের হোন না কেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে নিজের পরিবারের প্রতি। ফলে কোনও কারণেই তাঁর পরিবারের বিরুদ্ধে সঙ্গীর কোনও বিরূপ মন্তব্য তিনি মেনে নেন না।












Click it and Unblock the Notifications