Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন পালন করা হয় গঙ্গা সপ্তমী, কোনদিন এই উৎসব জেনে নিন সব একনজরে

কেন পালন করা হয় গঙ্গা সপ্তমী, কোনদিন এই উৎসব জেনে নিন সব একনজরে

স্কন্দ পুরাণ অনুসারে, বৈশাখ মাসের শুক্ল পক্ষের সপ্তমী তিথিতে সকলের হৃদয়ে বসবাসকারী মা গঙ্গা স্বর্গলোক থেকে ভগবান শিব শঙ্করের জটাতে পৌঁছেছিলেন, তাই এইদিনকে গঙ্গা জয়ন্তী ও গঙ্গা সপ্তমী রূপে উদযাপন করা হয়। এইবার এই পর্ব ৮ মে রবিবার রবিপুষ্প যোগে পালন করা হবে। এইদিনে গঙ্গা মাকে স্মরণ, পুজো ও স্নান করলে ধন, সুখ, যশ ও সম্মান লাভ হয় এবং সমস্ত পাপ বিনষ্ট হয়। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে, এই দিনে গঙ্গার পুজো করলে গ্রহের অশুভ প্রভাব কমে যায়। গঙ্গার আরাধনা করাকে মোক্ষের উৎস, অব্যর্থ ফলদায়ক বলে মনে করা হয় এবং এই দিনে করা দান বহু জন্মের পুণ্য হিসাবে জীবকে দেওয়া হয়।

গঙ্গা এভাবে পৌঁছালো শিবের জটায়

গঙ্গা এভাবে পৌঁছালো শিবের জটায়

পদ্মপুরাণ, গঙ্গোত্তি সম্পর্কিত একটি গল্প অনুসারে, প্রাচীনকালে ব্রহ্মা বিশ্বজগতের 'আদি প্রকৃতি'কে বলেছিলেন, '‌হে দেবী! তুমি সকল জগতের প্রবর্তক হও, আমি তোমার থেকেই জগৎ সৃষ্টির সূচনা করব।'‌ ব্রহ্মার বলার পরই মূলপ্রকৃতি গায়ত্রী, সরস্বতী, লক্ষ্মী, উমাদেবী, শক্তিবীজ, তপস্বিনী ও ধর্মদ্রবা এই সাত স্বরূপ নিয়ে প্রকট হন। এর মধ্যে সপ্তম 'পরপ্রকৃতি ধর্মদ্রব', যা সকল ধর্মে পূজনীয় বলে পরিচিত, ব্রহ্মাজি তাঁর কমণ্ডলে নিয়ে নেন। রাজা বলির যজ্ঞের সময়, বামন অবতার নিয়েছিলেন বিষ্ণু। যখন ভগবান বিষ্ণুর একটি কদম আকাশ ও ব্রহ্মাণ্ড ভেদ করে ব্রহ্মাজির সামনে এসে দাঁড়ায়, সেই সময় তাঁর কমণ্ডলের জল দিয়ে ব্রহ্মাজি তাঁর চরণ ধুয়ে দেন। চরণ ধোয়ার সময় শ্রী বিষ্ণুর চরণের জল হেমকুট পর্বতে পড়ল। সেখান থেকে ভগবান শিবের কাছে পৌঁছে এই জল গঙ্গা রূপে শিবের জটায় মিশে গেল।

শিবের জটায় ছিল গঙ্গা বহুকাল

শিবের জটায় ছিল গঙ্গা বহুকাল

গঙ্গা বহুকাল পর্যন্ত শিবের জটায় ভ্রমণ করে। শাস্ত্রে উল্লেখ আছে যে স্বর্গীয় নদী গঙ্গা পৃথিবী (মৃত্যুলোক), আকাশ (দেবলোক) এবং রসাতল (পাতাল লোক) তার তিনটি মৌলিক স্রোত ভাগীরথী, মন্দাকিনী এবং ভোগবতীর আকারে একত্রিত হয়েছে।

 ঋষি জহ্নুর কান থেকে গঙ্গা বের হল

ঋষি জহ্নুর কান থেকে গঙ্গা বের হল

নারদ পুরাণ অনুসারে একবার গঙ্গা তীব্রগতিতে প্রবাহিত হচ্ছিল, সেই সময় ঋষি জহ্নু ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন এবং তাঁর ঘটি ও অন্য জিনিসও সেখানে ছিল। এই সময় গঙ্গাজি ঋষি জহ্নুর পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর ঘটি ও অন্য জিনিসও নিজের সঙ্গে ভাসিয়ে নিয়ে চলে যান। যখন জহ্নু ঋষির চোখ খুললেন তখন নিজের জিনিস না দেখতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তাঁর ক্রোধ এতটাই বেশি ছিল যে তিনি ক্রোধান্বিত হয়ে পুরো গঙ্গা পান করে নেন। এরপর ভাগীরথ ঋষি জাহ্নুকে গঙ্গাকে মুক্ত করার অনুরোধ করেন।জাহ্নু ঋষি ভাগীরথ ঋষির অনুরোধ মেনে নিয়ে গঙ্গাকে তার কান থেকে টেনে বের করেন।

গঙ্গা সপ্তমী

গঙ্গা সপ্তমী

যে সময়ে ঘটনাটি ঘটেছিল, সেটি ছিল বৈশাখ পক্ষের সপ্তমী, তাই এই দিন থেকে গঙ্গা সপ্তমী পালিত হয়। একে গঙ্গার দ্বিতীয় জন্মও বলা হয়, তাই জাহ্নু ঋষির কন্যা হওয়ায় গঙ্গাজিকে 'জাহ্নবী' বলা হয়।


(‌পুরাণ অনুযায়ী পাওয়া তথ্য)‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+