এই কাজগুলি করলে বক্রী শনিদেব হন ক্রোধান্বিত, জানুন কোন রাশিদের ওপর তিনি সন্তুষ্ট

শনির বক্রী হওয়া জ্যোতিষ শাস্ত্রে মোটেও ভালো লক্ষণ নয়। বিশ্বাস করা হয় যে যখন শনি বক্রী হয় তখন ব্যক্তিকে তাঁর কাজ খুব সাবধানে করতে হয়। কারণ বক্রী হওয়ার সময় শনি নিজেকে খুব ব্যথিত অনুভব করে। বৈদিক জ্যোতিষে শনির চাল খুবই ধীরগতিতে হয় বলে বলা হয়েছে। বক্রী গতির অর্থ বিপরীত গতি বোঝায়। শনির উল্টো চলন খুব কঠিন বলে মনে হয়। তাই বক্রী অবস্থায় শনি গ্রহ আলাদা আলাদা ফল দেয়।

শনি কখন মার্গী হবে

শনি কখন মার্গী হবে

জেনে রাখুন যে ৫ জুন ২০২২ সালে শনি বক্রী হয়ে গিয়েছে। জ্যোতিষীদের গণনা অনুসারে শনি ১৪১ দিন পর্যন্ত বক্রী থাকবে। পঞ্চাঙ্গ অনুসারে, শনি এই বছরের ২৩ অক্টোবর গোচর করবে। শনি যখন বক্রী থাকে তখন কিছু বিষয় মনে রাখতে হয়। এরকম করলে শনির লোকসান হয় না।

মনে রাখুন এই বিষয়গুলি

মনে রাখুন এই বিষয়গুলি

-লাভ থেকে দূরে থাকুন।
-খুব বেশি উচ্চাকাঙ্খা রাখবেন না।
-বিবাদ থেকে দূরে থাকুন।
-খারাপ শব্দ ব্যবহার করবেন না।
-খারাপ কাজ থেকে দূরে থাকুন।
-অন্যের অপমান করবেন না।

বক্রী হওয়ার পর শনি কী ফল দেবে

বক্রী হওয়ার পর শনি কী ফল দেবে

শনি বক্রী হওয়ার পর ব্যক্তির আত্মবিশ্বাস কমিয়ে দেয়। ব্যক্তি অজ্ঞাত ভয়ের পরিস্থিতিতে থাকে। ব্যক্তি অধিক সন্দেহ করতে শুরু করে দেয়। যার জন্য কাছের সম্পর্কগুলি বিগড়ে যায়। ব্যক্তির মনে স্বার্থ চলে আসে। এইজন্য এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় বের করার প্রচেষ্টা করা দরকার। শনি বক্রী হওয়ার কারণে জাতকদের মধ্যে ভ্রমের সৃষ্টি হয়। ব্যক্তি নিজেই সকলের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে দেয়।

ব‌ক্রী শনি এই রাশিদের ওপর কৃপাদৃষ্টি দেয়

ব‌ক্রী শনি এই রাশিদের ওপর কৃপাদৃষ্টি দেয়

শনি বক্রী হয়েও শুভ ফল দান করে। বৈদিক জ্যোতিষ অনুসারে, মেষ, কর্কট, বৃশ্চিক, মকর ও কুম্ভ রাশির জাতকদের শনি শুভ ফল দেয়। এই রাশির জাতকদের এমন কোনও কাজ করা উচিত নয় যাতে শনিদেব রেগে যান।

এই কাজগুলি করলে রেগে যান শনিদেব

এই কাজগুলি করলে রেগে যান শনিদেব

শনিদেবকে ন্যায়প্রিয় গ্রহ বলে মানা হয়। তাই শনিদেবকে দণ্ডাধিকারীও বলা হয়ে থাকে। শনিকে সমস্ত গ্রহের বিচারক মনে করা হয়। এই উপাধি তাঁকে স্বয়ং ভগবান শিব দিয়েছিলেন। তাই এই কাজগুলি কখনও করা উচিত নয়।

-যাঁরা নিজেদের নখ নোংরা রাখেন। এই সময় পরিষ্কার করেন না, নিজেরা পরিষ্কার থাকেন না। তাঁদের ওপর শনিদেবের দৃষ্টি পড়ে। এঁরা শনির প্রকোপের অংশ হয়ে যান।

-যাঁরা অভাবী বা দরিদ্রদের সাহায্য করেন না। যাঁরা অসহায় লোকেদের নিজেদের চোখের সামনে কষ্ট পেতে দেখেন। শনিদেব তাঁদের ওপর ক্রোধান্বিত হন এবং তাঁদের খারাপ সময় শুরু হয়ে যায়।

-কুকুরদের যাঁরা কষ্ট দেয়, মেরে ফেলে, শনিদেব তাঁদের ওপর রেগে যান। যাঁরা কুকুরদের খাওয়ার সময় বিরক্ত করেন, তাঁদের ওপর শনিদেবের ক্রুর দৃষ্টি পড়ে। যাঁদের কুণ্ডলীতে শনির দোষ রয়েছে, তাঁদের কুকুরের সেবা করার কথা বলা হয়েছে।

-শনিদেব এঁদের ওপর ক্রোধিত হন যাঁরা মা-বাবা ও বড়দের তিরস্কার করেন এবং মহিলাদের বিষয়ে বাজে চিন্তা রাখেন।

-যাঁরা চুরি করেন, লোভ করেন, অন্যদের প্রতারিত করেন, নিজেদের প্রতিশ্রুতি রাখতে অক্ষম হন, অন্যদের ঘৃণা করেন এবং অসুস্থদের প্রতি ঘৃণার অনুভব রাখেন, তাঁদের ওপরও শনিদেবের বক্রীদৃষ্টি থাকে।

-যাঁরা প্রতিবন্ধীদের সাহায্য করেন না, অন্ধদের পথ দেখান না তাঁদের ওপর শনিদেব ক্ষুব্ধ হন। এ ধরনের মানুষের উন্নতি হয় না। শনি কাজে বাধা দিতে শুরু করে।

-মাংস, মদ, ধূমপান, জুয়া, সাট্টার মতো খারাপ আসক্তি থাকলেও শনিদেব খুশি হন না।

-দেবী-দেবতাদের অসম্মান করলে, মাকে কষ্ট দিলেও শনিদেব আপনার উপর রাগান্বিত হতে পারেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+