বছরের অন্তিম চন্দ্রগ্রহণ কবে? সূতক সময় সহ জানুন সকল তথ্য
বছরের অন্তিম চন্দ্রগ্রহণ কবে? সূতক সময় সহ জানুন সকল তথ্য
সনাতন ধর্ম এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সকল গ্রহ এবং নক্ষত্রের অবস্থান বিশেষ ভাবে তাদের স্থান পরিবর্তনের উপর ভিত্তি করে প্রভাব পড়ে সকল জাতক জাতিকাদের জীবনে। আর সেই মতই নানা মহাজাগতিক ঘটনা ঘটলে সেক্ষেত্রে তা জীব জগতের পাশাপাশি সরাসরি প্রভাব ফেলে সকল মানুষের দৈনন্দিন জীবনেও। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সকল গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে থাকে। আর ঠিক সেই কারণেই তাদের আবর্তনের প্রভাব পড়ে মানব জীবনে। কিন্তু এরই মাঝে দুটি এমন গ্রহ রয়েছে যাদের স্থান পরিবর্তনের পাশাপাশি তাদের গ্রহণও হয়। সেদুটি হল সূর্য এবং চন্দ্র। প্রতি বছর এক বা একাধিকবার এই দুই গ্রহর গ্রহণ হয়ে থাকে। আর সেই মতই চলতি বছর অর্থাৎ ২০২২ সালে ইতিমধ্যেই একবার হয়ে গিয়েছে চন্দ্র গ্রহণ। জেনে নেওয়া যাক আবার চন্দ্র গ্রহণ কবে হতে চলেছে।

চন্দ্রগ্রহণের গুরুত্ব
ভারতের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চন্দ্রগ্রহণকে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত করা হয়ে থাকে। কারণ এই চন্দ্র গ্রহণের সময় তার প্রতক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়ে যে কোনও রাশির জাতক জাতিকাদের জীবনে। জ্যোতিষ মতে যেহেতু চন্দ্রের অধিষ্ঠান সরাসরি মানুষের মনের সঙ্গে সংযুক্ত, সেই কারণে চন্দ্র গ্রহণের প্রভাব যে কোনও রাশির জাতক জাতিকাদের মন ও মানসিকতায় পড়ে। শুধু তাই নয়। জ্যোতিষ মতে কোনও রকমের গ্রহণকেই খুব একটা ভালো হিসেবে মনে করা হয় না। আর তাই চন্দ্র গ্রহণের প্রভাব সকল ক্ষেত্রে খুব একটা শুভ হয় না। দেখে নেওয়া যাক বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্র গ্রহণের স্থান, সময় ও তারিখ।

বছরের অন্তিম চন্দ্রগ্রহণ
চলতি বছর অর্থাৎ ২০২২ সালে মোট ৪টি গ্রহণ সংঘটিত হচ্ছে। যার মধ্যে দুটি সূর্য গ্রহণ এবং দুটি চন্দ্র গ্রহণ। ইতিমধ্যেই একটি সূর্য এবং একটি চন্দ্র গ্রহণ হয়ে গিয়েছে। বাকি রয়েছে একটি করে আরও দুটি গ্রহণের। সেই মতই ২০২২ সালের দ্বিতীয় তথা শেষ চন্দ্র গ্রহণ হতে চলেছে আগামী ৮ নভেম্বর। আর এই গ্রহণের প্রভাব শুধু দেশ ও বিশ্বের নয়, মেষ থেকে মীন রাশির সকল রাশির মানুষের উপরও পড়ে। সূর্য পৃথিবী এবং চাঁদ যখন একটি সরলরেখায় আসে তখন পূর্ণ চন্দ্রগ্রহণ হয়। দেখে নেওয়া যাক এই বছরের শেষ চন্দ্রগ্রহণের প্রকৃতি কেমন হবে।

আগামী চন্দ্রগ্রহণের নির্ঘণ্ট
২০২২ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘঠিত হতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী আগামী ৮ নভেম্বর দুপুর ১টা বেজে ৩২ মিনিটে। এবং এই গ্রহণ থাকবে সেই দিন সন্ধ্যে ৭টা বেজে ২৮ মিনিট পর্যন্ত। এটিই হবে চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ। এর প্রভাব দক্ষিণ-পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক এবং ভারতসহ ভারত মহাসাগরের উপকূলবর্তী এলাকায় দেখা যাবে। কিছুটা হলেও ভারতে দৃশ্যমান হতে চলেছে এই গ্রহণ। এর ফলে বছরের তাই এই চন্দ্রগ্রহণের ধর্মীয় প্রভাব ও সূতক ভারতে বৈধ হবে না। এই চন্দ্রগ্রহণ ভারতে প্রথম থেকে দেখা যাবে না, সেই কারণে এর কোনও প্রত্যক্ষ প্রভাব পড়বে না।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications