ধনতেরস ২০১৮: সোনা কেনার সঠিক সময় জেনে নিন! জেনে নিন শুভ সময়
উৎসবের মরশুম ঘিরে গোটা দেশেই সাজো সাজো রব। দুর্গাপুজোর পর এবার কালীপুজো-দীপাবলি ঘিরে ক্রমেই সেজে উঠছে দেশ। আগামী সপ্তাহেই আলোর রোশনাইয়ে সেজে উঠবে দেশের প্রতিটি কোণ। এদেশের বিভিন্ন জায়গায় দীপাবলী উপল
উৎসবের মরশুম ঘিরে গোটা দেশেই সাজো সাজো রব। দুর্গাপুজোর পর এবার কালীপুজো-দীপাবলি ঘিরে ক্রমেই সেজে উঠছে দেশ। আগামী সপ্তাহেই আলোর রোশনাইয়ে সেজে উঠবে দেশের প্রতিটি কোণ। এদেশের বিভিন্ন জায়গায় দীপাবলী উপলক্ষ্যে আয়োজিত হবে বিশেষ লক্ষ্মীপুজোর। আর সেই পুজোর অঙ্গ হিসাবে পালিত হবে ধনতেরসও। ধনতেরসের দিন বিভিন্ন ধাতুর সামগ্রী কেনবার রীতি এদেশে প্রচলিত। এই ধনতেরস ঘিরে কয়েকটি তথ্য দেখে নেওয়া যাত।

ধনতেরস কবে?
আগামী ৫ নভেম্বর পালিত হতে চলেছে ধনতেরস। শাস্ত্র মতে মনে করা হয়, এমন দিনে সোনা, রূপা কেনাকাটা করলে তা পরিবারে সুখ , শান্তি, সমৃদ্ধি নিয়ে আসে।

ধনতেরসের দিন কেনাকাটার শুভ মুহূর্ত
৫ নভেম্বর ধনতেরসের দিন সকাল ১০ টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত রয়েছে এই সময়কাল। এরপর আবার সন্ধ্যে ৭ টা ৩০ মিনিট থেকে ৯ টা পর্যন্ত থাকবে এই সময়কাল।

ধনতেরসে কেন কেনা হয় মূল্যবান ধাতু?
কথিত রয়েছে, রাজা হিমার পুত্রবধূ তাঁর স্বামীকে বাঁচিয়ে ছিলেন যমরাজের কোপ দৃষ্টি থেকে। যে ঘরে তাঁর স্বামী ছিলেন তার দরজার কাছে সোনা, রূপা, প্রদীপ ইত্যাদি সাজিয়ে রেখে ঘরটিতে উজ্জ্বল করে তোলেন। আর ঘরের উজ্জ্বলতা দেখে ফিরে যান যমরাজ। আর সেই ঘটনা ঘটে ধনতেরসের দিনই। সেই ঘটনা ঘিরেই ধনতেরসের সোনা , রূপা কেনবার প্রচলন রয়েছে।

ধনতেরসের পুজোর সময়
এই বছর ধনতেরসের পুজোর মুহূর্ত হল ৫ নভেম্বর সন্ধ্যে ৬:০৫ থেকে রাত ৮:০১ পর্যন্ত। ১ ঘণ্টা ৫৫ মিনিট ধরে থাকবে এই মুহূর্ত। ত্রয়োদশীর তিথি শুরু হবে ৫ নভেম্বর রাত ১টা ২৪ মিনিট থেকে চলবে রাত ১১টা ৪৬ মিনিট পর্যন্ত।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications