Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কবে হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ? জেনে নিন দিনক্ষণ ও বিশেষ তথ্য

কবে হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ? জেনে নিন দিনক্ষণ ও বিশেষ তথ্য

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সূর্যগ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে। চলতি বছর, অর্থাৎ ২০২২ সালে মোট দুটি সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে। তারমধ্যে একটি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবং একটি অবশিষ্ট রয়েছে। সেই মত এই বছরের দ্বিতীয় শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী অক্টোবর মাসের ২৫ তারিখে। বিজ্ঞান অনুযায়ী চাঁদের ছায়া সূর্য ও পৃথিবীর মাঝখানে পড়ে, ফলে সূর্যগ্রহণ হয়। আর জ্যোতিষ বা পুরাণ মতে ছায়া গ্রহ রাহু সূর্যকে গ্রাস করেন। তাই এরই প্রভাবে সূর্যগ্রহণ হয়ে থাকে।

আগামী সূর্যগ্রহণের নির্ঘণ্ট

আগামী সূর্যগ্রহণের নির্ঘণ্ট

পঞ্জিকা অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর মঙ্গলবার সংগঠিত হতে চলেছে বছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ। বিকাল ৪টে বেজে ২৯ মিনিট থেকে শুরু হবে এই গ্রহণ এবং বিকাল ৫টা বেজে ৪২ মিনিট পর্যন্ত চলবে। এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না আর সেই কারণের বৈধ হবে না এর সূতক সময়। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকা মহাদেশের উত্তরাঞ্চলে দেখা যাবে। একই সঙ্গে এশিয়ার দক্ষিণাঞ্চলের কিছু কিছু স্থানেও দেখা যাবে এই গ্রহণ। জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে যে সূর্যগ্রহণের প্রভাব ১২টি রাশির সমস্ত আজতক জাতিকার জীবনে দেখা যায়। অনেক সময় গ্রহণের সময় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। জেনে নেওয়া যাক এই সময়ে কী কী সতর্কতা অবলম্বন করা দরকার।

গ্রহণকালের সাবধানতা

গ্রহণকালের সাবধানতা

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সকল গ্রহণের কিছু না কিছু নেতিবাচক দিক থাকে। আর সূর্যগ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী। তাই এই সময়ে বেশকিছু কাজকে নিষিদ্ধ বলে মনে করা হয় গ্রহণের সময়। গ্রহণকালে রান্না করা খাবারকে দূষিত বলে মনে করা হয়। তাই এই সময়ে কিছু খাওয়া এড়িয়ে চলা উচিত। এছাড়াও, গ্রহণের পরে, কাটা শাকসবজি বা রান্না করা খাবার ফেলে দিতে হয়, নাহলে গ্রহণের সময় কেটে রাখা খাবার খেলে অনেক ধরনের রোগ হয় বলে মনে করা হয়।

 গ্রহণের সময় বিশেষ নজর

গ্রহণের সময় বিশেষ নজর

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে কোনও গ্রহণ, বিশেষত সূর্যগ্রহণ থাকলে নজরে রাখা দরকার বেশ কিছু বিশেষ জিনিসে। প্রথমত, এই সময়ে গর্ভবতী মহিলাদেরও বিশেষ যত্ন নেওয়া উচিত। কারণ গ্রহণের প্রভাব শিশুর উপর পড়ে বেশি। তাই সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘর থেকে বের হওয়া একেবারেই উচিত নয়। গ্রহণের সময় নেতিবাচক শক্তি সঞ্চারিত হয়। তাই এই সময়ে কোনও শুভ কাজ করা একদমই উচিত নয়, তাতে হিতে বিপরীত হয় বেশি।

গ্রহণের পর বিশেষ উপায়

গ্রহণের পর বিশেষ উপায়

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এমনিতেই সূর্যগ্রহণকে নেতিবাচক ঘটনা হিসেবে মনে করা হয়। কিন্তু যে কোনও গ্রহণের পর এই বিশেষ কিছু উপায় করলে সেই সকল নেতিবাচক প্রভাব দূর হয়ে যায় বলে মনে করা হয়। মন ও মন সুস্থ রাখতে গ্রহণ শেষে স্নান করে ভগবানের আরাধনা করা উচিত। সূর্যগ্রহণ শেষ হওয়ার পরে, কোনও দুঃস্থ ব্যক্তিকে সাধ্য মত কিছু দান করা উচিত। মনে করা হয় যে এই কাজ করলে সম্মান ও সম্পদ বৃদ্ধি পায়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+