প্রেম থেকে কেরিয়ার, রবিবারে জন্মগ্রহণকারীদের ভাগ্য সম্পর্কে কিছু তথ্য
নিজের বিষয়ে হোক বা অন্যের বিষয়ে, মানুষের জানবার আগ্রহ চিরকালই খুব বেশি থাকে। জ্যোতিষ শাস্ত্র বলছে, মানুষের চরিত্রের বিভিন্ন দিক নির্ভর করে কয়েকটি বিশেষত্বের ওপর।
নিজের বিষয়ে হোক বা অন্যের বিষয়ে, মানুষের জানবার আগ্রহ চিরকালই খুব বেশি থাকে। জ্যোতিষ শাস্ত্র বলছে, মানুষেরচরিত্রের বিভিন্ন দিক নির্ভর করে কয়েকটি বিশেষত্বের ওপর। সপ্তাহের কোন দিন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, তার ওপর নির্ভর করে সেই ব্যক্তির চারিত্রিক বিভিন্ন দিক। দেখে নেওয়া যাক যাঁরা রবিবার জন্মগ্রহণ করেন, তাঁদের চরিত্র কেমন হয়।

প্রেমভাগ্য
এঁরা একটু লাজুক স্বভাবের। নিজেকে সবসময়ই গুটিয়ে রাখতে ভালোবাসেন। সহজে সকলকে বিশ্বাস করতে চান না এঁরা। তাই প্রেমে সহজেই এঁরা এগিয়ে যেতে পারেন না। তবে যদি প্রেমে একবার পড়ে যান এঁরা, তাহলে নিঃস্বার্থভাবে এঁরা ভালোবাসেন।

কেরিয়ার
রবিবার জন্মগ্রহণকারীরা স্বাধীন থাকতে ভালোবাসেন। এঁরা মনের দিক থেকে বেশ কঠিন হন। ফলে নেতৃত্ব দেওয়া যায় এমন পেশার সঙ্গে যুক্ত হতে এঁরা ভালোবাসেন। তবে সংঘবদ্ধভাবে কাজ করতে গিয়ে এঁরা বহু ক্ষেত্রে অধৈর্য হয়ে পড়েন।

বিয়ে
সামাজিক জীবন ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। অনেক সময়েই দাম্পত্য জীবনে অহং বোধ এসে যাওয়ায় সমস্যা হয়। তবে দুজনের মধ্যে সমঝোতা ঠিক থাকলে , এই সমস্যা কেটে যায়।

স্বভাব কেমন এঁদের?
সবসময়েই এঁরা মধ্যমণি হয়ে থাকতে চান। সবসময়ে সকলে এঁদের ঘিরে থাকুক এমনভাবে জীবন কাটাতে চান তাঁরা। আত্মবিশ্বাস এঁদের সর্বদাই তুঙ্গে থাকে। এঁদের জীবনে প্রতিমুহূর্তেই কিছু না কিছু চ্যালেঞ্জ লেগে থাকে।












Click it and Unblock the Notifications