বৃহস্পতিবার জন্মগ্রহণকারীদের মধ্যে কোন বিশেষ গুণটি থাকে! বলছে এই শাস্ত্র
মানুষের চরিত্র সম্পর্কে বাইরে থেকে দেখে অনেক কিছুই বোঝা যায় না , বা জানা যায় না। কার মনে কোন গুপ্ত চিন্তা লুকিয়ে রয়েছে তা জানা সম্ভব সবসময় সম্ভব হয়ে ওঠেনা মানুষের ব্যবহার থেকে।
মানুষের চরিত্র সম্পর্কে বাইরে থেকে দেখে অনেক কিছুই বোঝা যায় না , বা জানা যায় না। কার মনে কোন গুপ্ত চিন্তা লুকিয়ে রয়েছে তা জানা সম্ভব সবসময় সম্ভব হয়ে ওঠেনা মানুষের ব্যবহার থেকে। জ্যোতিষ শাস্ত্র বলছে, একজন মানু, সম্পর্কে কিছুটা ধারণা করা যায় সে সপ্তাহের কোন বারে জন্মগ্রহণ করেছে তার ওপর। জেনে নেওয়া যাক ,বৃহস্পতিবার যাঁরা জন্মগ্রহণ করেন তাঁদের চরিত্র কেমন হয় ।

এঁদের স্বভাব কেমন হয়?
কথাতেই বলে বৃহস্পতির দশা মানেই অর্থ ,সম্পত্তি । বৃহস্পতিবারে যাঁরা জন্মগ্রহণ করেন, তাঁদের জীবনে সম্পত্তি ও অর্থের প্রাচুর্য থাকা অসম্ভব নয়! এঁরা জীবনে যেকোনও কিছুই বড়সড় আকারে করতে ভালোবাসেন। এঁরা খুবই ইতিবাচক ভাবনা নিয়ে এগোতে ভালোবাসেন। এঁরা জন্ম থেকেই কিছু শেখাতে পড়াতে ভালোবাসেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এঁদের মধ্যে অনেক বেশি।

কেরিয়ার
যাঁরা বৃহস্পতিবার জন্মান তাঁদের মধ্যে সকলকে তুষ্ট করে চলবার ব্যাপক ক্ষমতা থাকে। ফলে যেকোনও বিষয়ে নেতৃত্ব দিতে এঁরা অনেক বেশি পটু হয়ে ওঠেন। ফলে যেকোনও উচ্চ পর্যায়ের দায়িত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এঁরা বেশি উপযুক্ত।

প্রেম
এঁরা খুবই স্পষ্টবাদী হয়ে থাকেন। এঁদের ভেতরে যা রয়েছে তাই এঁরা বাইরে প্রকাশ করেন। ফলে প্রেমের ক্ষেত্রে কোনও লুকোছাপা করেন না এঁরা। এঁরা সঙ্গীকে খুশি রাখতে যাবতীয় স্বার্থ ত্যাগ করতেও প্রস্তুত হন। প্রেমে এঁদের অ্যাডভেঞ্চার পছন্দ , সঙ্গী তাতেত সায় না দিলেই হয়ে যায় মুশকিল!

বিয়ে
এঁদের দাম্পত্যজীবনের ভাগ্য খুবই স্বস্তিকর হয়। সঙ্গীকে এঁরা সুখে রাখতে সর্বোতভাবে চেষ্টা করেন। তবে বিয়ের পর আর্থিক দিকে নজর দেওয়া এঁদের বেশি প্রয়োজন।












Click it and Unblock the Notifications