জ্যোতিষ মতে দাম্পত্য থেকে চাকরির সমস্যা কাটিয়ে দিতে পারে একটি পান পাতা! জানুন টিপস
জ্যোতিষ মতে দাম্পত্য থেকে চাকরির সমস্যা কাটিয়ে দিতে পারে একটি পান পাতা! জানুন টিপস
বলা হয়, সমস্ত পরিশ্রমের ফলও বা চেষ্টার পরও যখন আকাঙ্খিত ফলাফল বিভিন্ন স্তর থেকে মেলে না, তখনই আসে জ্যোতিষ শাস্ত্র কিছু টিপস। জ্যোতিষ মতে নানান টোটকা বহু সময় অনেককেই সাহায্য করে থাকে বলে শাস্ত্রজ্ঞদের দাবি। বিভিন্ন সময়ে কোনও ঘরোয়া টোটকার সাহায্যে যখন কিছু সমস্যা সহজেই কেটে যায়। একনজরে দেখে নেওয়া যাক, পান পাতা দিয়ে কীভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়।

লক্ষ্মীকে তুষ্ট করতে
বলা হয়,লক্ষ্মী দেবীকে তুষ্ট করলেই মিলতে পারে কাঙ্খিত আর্থিক ভাগ্য। যদি সঠিক উপায়ে ভাগ্যলক্ষ্মীকে পুজো করা যায়, তাহলে মিলতে পারে বহু অপেক্ষা করার পর ইচ্ছা অনুযায়ী সাফল্য। এর জন্য পান দিয়ে লক্ষ্মীদেবীকে পুজো করা আবশ্যিক। যখনই বৃহস্পতিবার লক্ষ্মীকে পুজো করা হবে, তখনই পান পাতা দিয়ে লক্ষ্মী দেবীকে পুজো করার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্র বিদরা। এতে জীবনের বহু সমস্যা কেটে যায়। বহু দিন ধরে থাকা জটিলতা থেকে মুক্তি মেলে এমন পদক্ষেপে।

শিবের পুজোয় পান পাতা
শুধুমাত্র যে লক্ষ্মীর স্মরণেই এমন কাজ করা য়ায়, তা নয়। পান দিতে শিবের পুজোতেও দেবতাকে তুষ্ট করা যায়। বলা হয় দেবাদিদেব শিবের পুজোতে যদি গুলকন্দ, সুপারি গুঁড়ো, মৌড়ি, কিশমিশ দিয়ে পুজো দেওয়া যায়, তাহলে তা ভালো ফল দেয়। এতে কোনও ব্যক্তির অপূর্ণ ইচ্ছা পূর্ণতা পায়। বহুদিন ধরে মনে জমিয়ে রাখা ইচ্ছা এই ইচ্ছা রূরণ করতে শ্রাবণ মাসে এই রীতি পালন করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।

বিয়ে হচ্ছে না বা দাম্পত্যের সমস্যায় উপকার!
বহু বাড়িতেই বিবাহযোগ্য সদস্যকে নিয়ে অনেতেই উদ্বেগে থাকেন। তাঁর বিবাহের জন্য বহু সময়ই উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে মা দুর্গাতে প্রসাদের থালায় একটি পান রেখে, তাতে সিঁদুর, ঘি দিয়ে অর্পণ করলে মেলে সুফল।
বিবাহযোগ্য ব্যক্তির বিয়ে একে তরান্বিত হয় আর দাম্পত্যের সমস্যা থেকে থাকলে তা কেটে যায় এইভাবে সহজে।

বহু জটিলতা একসঙ্গে আসলে
যদি বহু জটিলতা একসঙ্গে তলে আসে, তাহলে তা থেকেও রয়েছে মুক্তির উপায়। মঙ্গলবার ও শনিবার করে যদি পানের একটি খিলান তৈরি করে তা ঈশ্বরকে অর্পণ করা যায়, তাহলে সমস্যার দ্রুত সমাধান হয়ে থাকে। সহজেই কোনও বাধা বিপত্তিকে এভাবে কাটিয়ে তোলা যায়।

বাড়িতে নেগেটিভ এনার্জি দূর করতে
এদিকে, বাড়িতে নেগেটিভ এনার্জি দূর করতে, বা চারপাশের বিভিন্ন ধরনের সমস্যা কাটাতে অনেকেই বহু পরিশ্রম, সাধ্য সাধনা করেও লাভেল লাভ পান না। জ্যোতিষ মতে বলা হচ্ছে, যখন প্রবল সংকটের সময় উপস্থিত হয়, বা প্রবল বিপদ চলে আসে, তখন পান পাতা বিভিন্নভাবে সাহায্য করে। নিত্যদিন ঘরের পুজোয় যদি এই পান পাতার পুজো অর্পণ করা যায়, তাহলে তা খুবই ভালো ফল দিয়ে থাকে বলে মত বহু শাস্ত্রবিদের।












Click it and Unblock the Notifications