গুপ্ত নবরাত্রি কবে, কী ভোগ দেবেন এবং পুজোর শুভ মুহূর্ত সম্পর্কে সব তথ্য জানুন

গুপ্ত নবরাত্রি কবে, কী ভোগ দেবেন এবং পুজোর শুভ মুহূর্ত সম্পর্কে সব তথ্য জানুন

বছরে ২টি গুপ্ত নবরাত্রি আসে এবং ২চি প্রত্যক্ষ নবরাত্রি হয়। গুপ্ত নবরাত্রি আষাড় ও মাঘ মাসে হয়, অন্যদিকে প্রত্যক্ষ নবরাত্রি আশ্বিন ও চৈত্র মাসে পালন করা হয়। গুপ্ত নবরাত্রিতে, সাধকরা মহাবিদ্যার জন্য বিশেষ সাধনা করেন। এ বছর আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি ৩০ জুন থেকে শুরু হয়ে ৯ জুলাই পর্যন্ত চলবে।

আষাঢ় গুপ্ত নবরাত্রির শুভ মুহূর্ত

আষাঢ় গুপ্ত নবরাত্রির শুভ মুহূর্ত

প্রতিপদ তিথি থেকে শুরু হবে আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি। প্রতিপদ তিথি ২৯ জুন সকাল ০৮:২১ মিনিট থেকে ৩০ জুন সকাল ১০:৪৯ মিনিট পর্যন্ত হবে। অন্যদিকে, ঘটস্থাপনার শুভ সময় ৩০ জুন ভোর ০৫:২৬ থেকে ০৬:৪৩ পর্যন্ত থাকবে।

৯দিনে বিশেষ ধরনের ভোগ নিবেদন করুন

৯দিনে বিশেষ ধরনের ভোগ নিবেদন করুন

গুপ্ত নবরাত্রির ৯ দিন মা দুর্গার ৯টি রূপকে উৎসর্গ করা হয়। এ সময় কোন দিন নৈবেদ্য দিতে হবে, সে সম্পর্কে অবশ্যই জেনে নিন। মায়ের পছন্দের খাবার নিবেদন করলে মা তাড়াতাড়ি প্রসন্ন হন এবং জীবনে সুখ ও সমৃদ্ধি দেন।

প্রতিপদ তিথিতে ভোগ

প্রতিপদ তিথিতে ভোগ

গুপ্ত নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর পূজা করা হয়। মা শৈলপুত্রীকে গরুর ঘি দিয়ে তৈরি সাদা মিষ্টি, সাদা রঙের ভোগ নিবেদন করুন।

দ্বিতীয়া তিথির ভোগ

দ্বিতীয়া তিথির ভোগ

দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পুজো করা হয়, তাকে পঞ্চামৃত ও চিনি নিবেদন করা হয়।

তৃতীয় তিথির ভোগ

তৃতীয় তিথির ভোগ

গুপ্ত নবরাত্রির তৃতীয় দিনে চন্দ্রঘন্টা দেবীর পুজো করা হয়। মা চন্দ্রঘন্টাকে দুধের তৈরি জিনিস নিবেদন করুন।

চতুর্থী তিথির ভোগ

চতুর্থী তিথির ভোগ

চতুর্থী তিথিতে মা কুষ্মাণ্ডার পুজো করা হয় এবং তাঁকে মালপোয়ার ভোগ দেওয়া হয়।

পঞ্চমী তিথির ভোগ

পঞ্চমী তিথির ভোগ

পঞ্চমী তিথিতে দেবী স্কন্দমাতার পুজো করা হয়, তাঁকে কলা নিবেদন করা শুভ বলে মনে করা হয়।

ষষ্ঠী তিথির ভোগ

ষষ্ঠী তিথির ভোগ

ষষ্ঠীর দিন মা কাত্যায়নীকে মধু নিবেদন করুন।

সপ্তমী তিথির ভোগ

সপ্তমী তিথির ভোগ

সপ্তমীর দিন মা কালরাত্রিকে গুড় নিবেদন করুন।

অষ্টমী তিথির ভোগ

অষ্টমী তিথির ভোগ

অষ্টমী তিথিতে মা মহাগৌরীকে ভোগ হিসাবে নারকেল নিবেদন করুন।

নবমী তিথির ভোগ

নবমী তিথির ভোগ

গুপ্ত নবরাত্রির শেষ অর্থাৎ নবম দিনে মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। মাকে ওইদিন উচিত তিল নিবেদন করে ব্রাহ্মণদের দান করা।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+