জেনে নিন অক্ষয় তৃতীয়ার তাৎপর্য, শুভ সময় , এইদিন করুন এই উপায় সারাবছর হবেন লাভবান

জেনে নিন অক্ষয় তৃতীয়ার তাৎপর্য, শুভ সময় , এইদিন করুন এই উপায় সারাবছর হবেন লাভবান

অক্ষয় তৃতীয়ার মতো ইতিবাচক মুহূর্তের সম্পূর্ণ লাভ পেতে হলে এইদিন দেবীর উপাসনা করা উচিত যাতে শারীরিক ও মানসিক অনাক্রম্যতা মজবুত থাকে। এইদিন গয়না ও সোনা–রূপো কেনারও প্রচলন রয়েছে। তাই এই অক্ষয় তৃতীয়ার পবিত্র মুহূর্তে পুজো, দান ও জপ করলে তার পূর্ণ ফল লাভ করতে পারবেন। এই দিনে করা যে কোন প্রকার জপ, যজ্ঞ, তর্পণ বা দান করলে তার ফল কখনও শেষ হয় না।

অক্ষয় তৃতীয়ার দিন করুন অনলাইন বিনিয়োগ

অক্ষয় তৃতীয়ার দিন করুন অনলাইন বিনিয়োগ


অক্ষয তৃতীয়ার দিন বিনিয়োগ করার পরিকল্পনা করুন, বর্তমান পরিস্থিতির দিকে চেয়ে অনলাইন বিনিয়োগ করুন। এই শুভ সময়ে করা বিনিয়োগ কখনই ক্ষতি করবে না, অর্থাৎ কখনও লোকসান করাবে না। এটি ভবিষ্যতে উপকারী প্রমাণিত হবে। অক্ষয় তৃতীয়ায় শুরু হওয়া যে কোনও কাজ আপনাকে অসীম মাত্রা এনে দেবে, তাই আমাদের চেষ্টা করা উচিত যে আমরা সমৃদ্ধি, সুখ, করুণা এবং সাফল্য সম্পর্কিত কাজগুলি শুরু করি এইদিন।

 সূর্য দেবতাকে অর্ঘ্য দিন

সূর্য দেবতাকে অর্ঘ্য দিন

সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করে দিন শুরু করুন। সূর্য দেবতার সম্মান আপনাকে একটি অপরাজেয় বিজয় দেয়। স্বাস্থ্য দানকারী সূর্য দেবতার কৃপায় আপনি সর্বদা সুস্থ আছেন। এর সঙ্গে যদি গায়ত্রী মন্ত্র জপ করা হয় তবে তা খুবই উপকারী বলে প্রমাণিত হবে। বিশ্বাস করা হয় যে এই দিনে গায়ত্রী মন্ত্র জপ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়।

 মা লক্ষ্মীকে স্মরণ করুন, শুনুন কনকধারা

মা লক্ষ্মীকে স্মরণ করুন, শুনুন কনকধারা

আদি শঙ্করাচার্যের কনকধারা স্তোত্রম শুনুন বা ধ্যান করুন। আপনার সমস্ত ইচ্ছা লিখুন এবং মা লক্ষ্মীর সামনে রাখুন। এটি একটি খুব কার্যকরী প্রতিকার, এর সাহায্যে মা লক্ষ্মী আপনার ইচ্ছা পূরণ করবেন।

 দান অবশ্যই করুন, জল খাওয়ান

দান অবশ্যই করুন, জল খাওয়ান

অক্ষয় তৃতীয়ার দিন দান অবশ্যই করুন, এই দিনে তৃষ্ণার্তকে জল পান করালে অনেক পুণ্যলাভ হয়। জল সংক্রান্ত দানের ব্যবস্থাও আছে, যেমন একটি কলস, একটি জগ দিতে পারেন। আজকের প্রেক্ষাপটে জলের বোতল, জলের ফিল্টার ও জলের পাত্র দান করা শুভ।

 আপনার গুণাবলী উন্নত করুন

আপনার গুণাবলী উন্নত করুন

নিজের যত্ন নিন এবং শান্তি ও স্ব-মূল্যায়ন করার জন্য কিছু সময় নিজের জন্য ব্যয় করুন। আপনি এই জীবনে যা কিছু পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন। আপনার মধ্যে গুণাবলী বৃদ্ধি করার অঙ্গীকার নিন কারণ আসল সোনা হল আপনার গুণাবলী। এই দিনে ঘটে যাওয়া খারাপ জিনিসগুলি ভুলে যান, ক্ষমা করুন এবং সামনের দিকে এগিয়ে যান। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে একটি নতুন সম্পর্ক শুরু করুন। খারাপ অভ্যাস ত্যাগ করুন এবং ভাল অভ্যাস গ্রহণের শপথ নিন।

অক্ষয় তৃতীয়ার সময় উপাসনা কীভাবে করবেন

অক্ষয় তৃতীয়ার সময় উপাসনা কীভাবে করবেন

-সূর্য দেবতার সম্মানে '‌ওম নমো ভগবতে রামচন্দ্রায়'‌-১০৮ বার জপ করুন।

-চন্দ্র দেবতার সম্মানে '‌ওম নমো ভগবতে বাসুদেবায়'‌-১০৮ বার জপ করুন

-রামচরিত মানস বা ভগবত গীতার পাঠ করুন

দেবী গৌরী তৃতীয়া তিথির সঙ্গে সম্পর্কিত, তাই আপনিও তাঁর পুজো করতে পারেন। এই মন্ত্রের সঙ্গে '‌সর্বমঙ্গল মাঙ্গলে শিবায় সর্বার্থ, সাধক শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে'‌ জপ করুন।

 অক্ষয় তৃতীয়া উদযাপন

অক্ষয় তৃতীয়া উদযাপন

একটি কিংবদন্তি অনুসারে, মুনি বেদ ব্যাস এই দিনে গণেশজিকে মহাভারত পাঠ করা শুরু করেছিলেন। এই দিনে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। কুবের এই দিনে সম্পদ লাভ করেছিলেন এবং মা লক্ষ্মীর সাথে সম্পদ ও সমৃদ্ধির অভিভাবক হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। মহাভারতে, এই দিনে রাজা যুধিষ্ঠির ভগবান সূর্যের কাছ থেকে অক্ষয়পত্র পেয়েছিলেন। এইদিন নির্ধন সুদামা, তাঁর সখা শ্রী কৃষ্ণের সঙ্গে রাজা হওয়ার পর প্রথমবার দেখা করতে গিয়েছিলেন। দরিদ্রতার কারণে শ্রী কৃষ্ণের জন্য সুদামা চাল নিয়ে যান। তিনি কৃষ্ণকে চাল দেন এবং নিজের দরিদ্রতা সম্পর্কে কৃষ্ণকে বলতে গিয়েও তিনি বলতে পারেননি। কিন্তু সুদামা যখন তাঁর বাড়িতে ফেরত আসেন তখন দেখনে তাঁক কুঁড়ে ঘরের জায়গায় একটি মহল দাঁড়িয়ে রয়েছে। এছাড়া এইদিন আদি শঙ্করাচার্য কনকধারা স্ত্রোত্র পাঠ করেছিলেন।

 ৩ মে অক্ষয় তৃতীয়া

৩ মে অক্ষয় তৃতীয়া

হিন্দু ধর্মে, অক্ষয় তৃতীয়াকে একটি অত্যন্ত শুভ তিথি হিসাবে বিবেচনা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে, গৃহপ্রবেশ, পৈতে সহ যেকোনো নতুন কাজ করার জন্য শুভ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ এই দিনে কোনও মুহূর্ত ছাড়াই শুভকাজ করা যায়। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর অক্ষয় তৃতীয়া হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে। এই বছর অক্ষয় তৃতীয়া ২০২২ সালের ৩ মে পালিত হবে।

অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত কবে

অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত কবে

৩ মে ২০২২, মঙ্গলবার ভোর ৫টা ১৯ মিনিট থেকে তৃতীয়া তিথি শুরু হয়ে যাবে এবং ৪ মে সকাল ৭টা ৩৩ মিনিট পর্যন্ত থাকবে। এইদিন রোহিনী নক্ষত্র থাকবে। রোহিনী নক্ষত্র সকাল ১২টা ৩৪ মিনিট থেকে ৪ মে দুপুর ৩টে ১৮ মিনিট পর্যন্ত থাকবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+