মহিলার কাঁধ দেখে বুঝে নিন তিনি কেমন ধরনের মানুষ
কোনও বিশেষ মহিলার সম্পর্কে যদি আপনার কৌতূহল থাকে, তাহলে তাঁর সম্পর্কে জানতে হলে একটি সহজ উপায়ের আশ্রয় নিতে পারেন।
কোনও বিশেষ মহিলার সম্পর্কে যদি আপনার কৌতূহল থাকে, তাহলে তাঁর সম্পর্কে জানতে হলে একটি সহজ উপায়ের আশ্রয় নিতে পারেন। সেই মহিলার কাঁধের গড়ন দেখেই বুঝে নিন তিনি কেমন ধরনের মানুষ। শুধু তাই নয়, তাঁর চরিত্র কেমন তাও জানা যাবে, সামুদ্রিক শস্ত্র দ্বারা নিবদ্ধ এই পদ্ধতির মাধ্যমে।

মোটা কাঁধ
যে সমস্ত মহিলাদের কাঁধ একটু মোটা গড়নের হয়, তাঁদের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাব হয়। তবে এই ধরনের মেয়েদের ঘরের দিকে সেভাবে মন না থাকলেও, বাইরের দিকে একটু বেশিই টান থাকে।

অসমান কাঁধ
অনেক মহিলারই কাঁধের গড়ন অসমান হয়। তবে যে মহিলাদের এইরকমের কাঁধ থাকে, তাঁরা বেশ দাপুটে হন। সমাজসেবার কাজে এরা বেশ ভালোভাবো অংশ নেন। এঁদের বিয়ে জানাশোনা পরিবারের মধ্যে হয়ে থাকে।

উঁচু কাঁধ
অনেকের কাঁধই একটু উঁচু গোছের হয়, তাহলে সেই মহিলা বেশ সম্পত্তি , টাকা পয়সার অধিকারী হন। এই মহিলাদের কয়েকটি বিশেষ গুণ থাকে। এঁদের স্বামীরা বেশ সুপুরুষ হয়ে থাকেন।

কাঁধ নিচু গড়নের
যে মহিলাদের কাঁধ একটু নিচু গড়নের হয়, তাঁরা সমাজসেবা করতে বেশি ভালোবাসেন। এঁদের দাম্পত্য জীবন বেশ সুখী হয়। তবে টাকা পয়সার প্রতি এঁদের একটু বেশই লোভ থাকে।

কাঁধে তিল
কোনও মহিলার যদি ডান কাঁধে তিল থাকে, তাহলে তিনি বাইরে থেকে কঠিন মানুষ হতে পারেন, তবে মনটা ভীষণই ভালো। সমুদ্রশাস্ত্রের দাবি, যদি তিল বাঁ কাঁধে থাকে, তাহলে সেই মহিলা খুবই বিনয়ী হন। এই ধরনের স্ত্রীরা খুবই সঙ্গীতপ্রিয় হন।

কাঁধ অধিক কোমল
কোনও মহিলার কাঁধ যদি খুবই মোলায়েম বা কোমল হয়, তাহলে জানবেন সেই মহিলা খুবই মিষ্টি স্বভাবের হয়। এঁরা , সঙ্গীত, নৃত্যকলায় পারদর্শী হন।












Click it and Unblock the Notifications