৪ তারিখে জন্মানো ব্যক্তিত্বদের প্রেম-বিয়ের জন্য পয়া দিন কোনটি! জানুন সংখ্যাতত্ত্বের বিচারে

কিছু বিষয়ের ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করেও তার সঠিক সাফল্য চোখে দেখা যায়না। পাওয়া যায়না আকাঙ্খিত লক্ষ্যকে। অনেকেই এই সময়ে হতাশ হয়ে পড়েন।

কিছু বিষয়ের ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করেও তার সঠিক সাফল্য চোখে দেখা যায়না। পাওয়া যায়না আকাঙ্খিত লক্ষ্যকে। অনেকেই এই সময়ে হতাশ হয়ে পড়েন। কিন্তু জ্যোতিষ সংখ্যাতত্ত্ব বলছে এই সমস্ত সমস্যা কাটানোর উপায় রয়েছে। তার জন্য প্রথমেই জানতে হবে ব্যক্তির জন্ম তারিখ। জন্ম তারিখের হিসাবে জেনে নিতে হবে কোনদিন কার জন্য পয়মন্তর।

জন্ম তারিখের ভিত্তিতে কীভাবে এই গণনা হয়,তা আগে দেখে নিতে হবে, যে সমস্ত ব্যক্তিত্বরা মাসের ১, ১০,১৯, ২৮ তারিখে জন্মেছেন তাঁরা ১ সংখ্যার আওতায় আসেন। জন্মতারিখ গণনার এই প্রক্রিয়া মূলাঙ্ক গণনা নামে খ্যাত। কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪। দেখে নেওয়া যাক ৪ সংখ্যায় যাঁরা জন্মগ্রহণ করেন তাঁদের পয়মন্তর কয়েকটি বিষয়।

কারা থাকেন ৪ সংখ্যার আওতায়

কারা থাকেন ৪ সংখ্যার আওতায়

একটি মাসের ৪, ১৩, ২২,৩১ তারিখে জন্মালে সেই ব্যক্তি ৪ সংখ্যার আওতায় পড়বেন। একক অঙ্ক চার বা দুটি অঙ্ক মিলিয়ে যোগফল ৪ হলে, সেই ব্যক্তি ৪ এর আওতায় আসবেন। ৪ সংখ্যায় জন্মানো ব্যক্তিত্বদের জন্য পয়মন্তর বিষয়গুলিতে একবার নজর দেওয়া যাক।

ব্য়বসার জন্য পয়া সংখ্যা

ব্য়বসার জন্য পয়া সংখ্যা

১,৪,৬ এই সংখ্যা সংক্রান্ত যেকোনও কাজ ব্যবসাার ক্ষেত্রে শুভফলদায়ক হবে ৪ সংখ্যায় জন্মগ্রহণকারীদের জন্য। এই সংখ্যার তারিখেও ব্যবসা সংক্রান্ত কাজ ভালো হবে।

বিয়ের জন্য পয়া তারিখ

বিয়ের জন্য পয়া তারিখ

৪ সংখ্যার ব্যক্তিত্বদের বিয়ের জন্য পয়া তারিখ ১,৪, ৬ । এই সংখ্যাগুলি সংক্রান্ত বিয়ের যেকোনও কাজ শুভ ফল দেবে ৪ সংখ্যায় জন্মানো ব্যক্তিত্বদের জন্য।

 প্রেমের জন্য সেরা দিন

প্রেমের জন্য সেরা দিন

প্রেমের জন্য ৪ সংখ্যার ব্যক্তিত্বদের সেরা দিন হল ১,৪, ৬, ৮। এই সংখ্যাগুলিকে কেন্দ্র করে যদি প্রেম সংক্রান্ত কোনও ঘটনা ঘটে বা এই তারিখ গুলিতে যদি প্রেমের প্রস্তাবও দেওয়া হয়,তাহলে তা ৪ সংখ্যার ব্যক্তিত্বদের পক্ষে অনুকূল হবে।

পয়া ধাতু

পয়া ধাতু

৪ সংখ্যার ব্যক্তিত্বদের ক্ষেত্রে পয়া ধাতু হল সোনা। সোনা পরে যেকোনও কাজ করলে সেই কাজ সাফল্য মণ্ডিত হবে বলে দাবি সংখ্যাতত্ত্ববিদদের।

 পয়া মাস

পয়া মাস

ফেব্রুয়ারি , এপ্রিল, অগাস্ট এই মাস ক'টি ৪ সংখ্যার ব্যক্তিত্বদের জন্য পয়া মাস । এই মাসে যেকোনও কাজে বাধা বাপত্তি কেটে যায়। এমনই দাবি সংখ্যাতত্ত্ববিদদের।

 সপ্তাহের পয়া দিন

সপ্তাহের পয়া দিন


৪ সংখ্যায় জন্মানো ব্যক্তিদের পয়মন্তর দিন হল শনিবার ও রবিবার। এই দিনকে কেন্দ্র করে যেকোনও কাজ শুভফলদায়ক হয়। এমনই দাবি করছেন সংখ্যাতত্ত্ববিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+