শুভ না অশুভ? জেনে নিন আগামী সূর্যগ্রহণ কেমন প্রভাব ফেলতে চলেছে রাশিচক্রে

শুভ না অশুভ? জেনে নিন আগামী সূর্যগ্রহণ কেমন প্রভাব ফেলতে চলেছে রাশিচক্রে

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যে কোনও গ্রহণ মাত্রই সরাসরি তার প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের উপর। আর এইবছর, অর্থাৎ ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আর মাত্র দুইদিন পরেই। অর্থাৎ আগামী ৩০ এপ্রিল হচ্ছে সূর্যগ্রহণ। সেই সঙ্গে জ্যোতিষ অনুযায়ী এই গ্রহণ আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এই গ্রহণ হবে শনি অমাবস্যার দিন। জ্যোতিষ মতে প্রতিটি রাশির জাতক জাতিকার উপরে পড়তে চলেছে এর প্রভাব। জেনে নেওয়া যাক বছরের প্রথম সূর্যগ্রহণ কোন কোন রাশির উপর কেমন প্রভাব ফেলতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ মেষ রাশিতেই ঘটতে চলেছে। তাই এই রাশির জাতক জাতিকাদের গ্রহণের সময় সাবধানে থাকতে হবে। কর্মজীবনে সাময়িক ব্যর্থতা আসতে পারে। ব্যক্তিগত জীবনে বিতর্ক ও অযাচিত কিছু ঝামেলা আসবে। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশি

সূর্যগ্রহণের সময় এই রাশির জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। পারিবারিক বিবাদে সংযম অবলম্বন করতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দান করতে সক্ষম হবে।

 মিথুন রাশি

মিথুন রাশি

সূর্যগ্রহণের কারণে এই রাশির জাতক জাতিকাদের আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কাজের ক্ষেত্রে অহেতুক বিবাদের কারণে আর্থিক পরিস্থিতি বিপর্যস্ত হতে পারে। এই সময় ব্যবসায়ীক কাজেও বাধা আসতে পারে।

 কর্কট রাশি

কর্কট রাশি

সূর্যগ্রহণের অশুভ প্রভাবের কারণে এই রাশির জাতক জাতিকাদের বেশকিছু শারীরিক সমস্যা হতে পারে। এই সময় নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

বছরের প্রথম সূর্যগ্রহণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দুর্ঘটনার যোগ বাড়াবে। তাই এই সময় এই রাশির ব্যক্তিদের সাবধানে যানবাহন চালাতে হবে। ভেবেচিন্তে কোথাও আর্থিক বিনিয়োগ করুন, নাহলে টাকা পয়সার ক্ষতিও হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

বছরের প্রথম সূর্যগ্রহণ এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিককে প্রভাবিত করতে পারে। হঠাৎ খরচ বাজেট নষ্ট করতে পারে। কাজের ক্ষেত্রে বসের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+