কৌশিকী অমাবস্যার তিথি কতক্ষণ থাকছে! তারাপীঠ ঘিরে কিছু তথ্য
ধীরে ধীরে সেজে উঠছে তারাপীঠ । কৌশিকী অমাবস্যা উদযাপনে এখন ক্রমেই সেখানে জাঁকিয়ে বসেছে উৎসবের আসর। এদিকে, তারাপীঠ জুড়ে চলছে কড়া নজরদারি। গোটা চত্বর আপাতত সিসিটিভি-র নজরদারিতে।
ধীরে ধীরে সেজে উঠছে তারাপীঠ । কৌশিকী অমাবস্যা উদযাপনে এখন ক্রমেই সেখানে জাঁকিয়ে বসেছে উৎসবের আসর। এদিকে, তারাপীঠ জুড়ে চলছে কড়া নজরদারি। গোটা চত্বর আপাতত সিসিটিভি-র নজরদারিতে। প্রশাসনিক নজরদারি ছাড়াও , মন্দির কর্তৃপক্ষের ৩০০ জন রক্ষী রয়েছে তারাপীঠে। দেখে নেওয়া যাক অমাবস্যায় তারাপীঠের পূজাকে ঘিরে কিথু তথ্য।

অমাবস্যা কতক্ষণ?
৮ সেপ্টেম্বর পড়ছে কৌশিকী অমাবস্যা। শনিবার রাত ১:৫২ মিনিট থেকে পরের দিন রাত ১১:৪০ মিনিট পর্যন্ত থাকছে এই অমাবস্যার সময়কাল। শনি ও রবি দুই দিন ধরেই এই অমাবস্যার বিশেষ পূজা উপলক্ষ্যে প্রবল ভক্তসমাগমের আশঙ্কা করা হচ্ছে।

কৌশিকী অমাবস্যায় কেন তারাপীঠে বিশেষ পূজা আয়োজিত হয় ?
দেবী তারা মাকে তারাপীঠে আজকের দিনের বিশেষ তিথিতে "কৌশিকী" রূপে পূজা করা হয়। তারাপীঠে আজকের দিনেই মা তারার অরাধনায় সাধক বামা ক্ষ্যাপা সিদ্ধি লাভ করেন। তাই এই পীঠকে 'সিদ্ধিপীঠ'বলা হয়। আবার কথিত রয়েছে , কৌশিকী রূপে মা এই বিশেষ তিথিতে 'শুম্ভ' ও 'নিশুম্ভ' নামের দুই অসুরকে বধ করেন। সেই উপলক্ষ্যে এখানে বিশেষ পূজা আয়োজিত হয়।

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে মায়ের পূজা কেমনভাবে পালিত হয়?
তারাপীঠে অমাবস্যার এই বিশেষ তিথি উপলক্ষ্যে তারা মায়ের বিশেষ নিশি পূজা আয়োজিত হয়। মহাভোগ ও মহা রাজবেশ সহকারে মায়ের এই পূজা অনুষ্ঠিত হয়।

অনলাইনে পূজা পাঠানোর ব্যবস্থা তারাপীঠে
সংকল্প পূজা উপলক্ষ্যে রবিবার রাত থেকেই অনলাইনের মাধ্যমে চলছে পূজা গ্রহণ। নামগোত্র লিখে এই পূজা, বিশেষ পূজা ও সাধারণ পূজা গ্রহণ করা হচ্ছে অনলাইনে। সাধারণ পূজা গ্রহণের খরচ ৫০১ টাকা। বিশেষ পূজা গ্রহণ করা হচ্ছে ১০০১ টাকা দিয়ে।












Click it and Unblock the Notifications