আসন্ন আংশিক সূর্যগ্রহণের প্রভাব কোন রাশির ওপর সবচেয়ে বেশি পড়বে! জেনে নিন

মহাজাগতিক বিভিন্ন ঘটনা সময় মাফিক ঘটে চলেছে। আবার উল্টে বলতে গেলে, মহাজাগতিক বিভিন্ন ঘটনা ঘিরে সময় এগিয়ে চলেছে।

মহাজাগতিক বিভিন্ন ঘটনা সময় মাফিক ঘটে চলেছে। আবার উল্টে বলতে গেলে, মহাজাগতিক বিভিন্ন ঘটনা ঘিরে সময় এগিয়ে চলেছে। কিছু ঘটনার বৈজ্ঞানিক ব্য়াখ্যা যেমন রয়েছে , তেমনই কিছু ঘটনা জ্যোতিষ শাস্ত্রের নিয়ম মেনে প্রভাব ফেলে আমাদের জীবনে। প্রসঙ্গত, চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় কিছু সময়ের জন্য। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অন্যদিকে, যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ অবস্থান নেয়, তখন পৃথিবীপৃষ্ঠের পর্যবেক্ষকের সাপেক্ষে সূর্য চাঁদের পেছনে আড়ালে চলে যায় এবং সূর্যের গ্রহণ ঘটে। আবার পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মধ্যে আসে তখন পৃথিবীর আড়ালে চাঁদ ঢাকা পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়।

আগামী ১৩ জুলাই আংশিক সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। এই গ্রহণ কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে চলেছে, তার সম্পর্কে আলোকপাত করেছে জ্যোতিষশাস্ত্র। তার আগে দেখে নেওয়া যাক এই গ্রহণ সম্পর্কে কয়েকটি তথ্য।

কোথায় দেখা যাবে এই আংশিক গ্রহণ

কোথায় দেখা যাবে এই আংশিক গ্রহণ

১৩ জুলাইয়ের আসন্ন আংশিক গ্রহণ দেখা যাবে অস্ট্রেলিয়া মহাদেশের দক্ষিণভাগে। এটি ভারতীয় মহাসাগরের আশপাশের বিভিন্ন অংশে দেখা গেলেও, তা এদেশ থেকে দেখা যাবে না। এটি মেলবোর্ন স্টুয়ার্ট দ্বীপ ইত্যাদি জায়গা থেকে দেখা যাবে।

আংশিক সূর্যগ্রহণের সময়

আংশিক সূর্যগ্রহণের সময়

এবছর ১৩ জুলাই আংশিক সূর্যগ্রহণ সংগঠিত হবে। অস্ট্রেলিয়া, পেসিফিক, ভারত মহাসাগর থেকে দেখা যাবে এই দৃশ্য। এই দিন 0৭:১৮:২৩ থেকে শুরু হয়ে ০৮:৩১:০৫-এর সময়ে মধ্যবর্তী পর্যায়ে থাকবে গ্রহণ, এরপর 0৯:৪৩:৪৪ সময়ে তা শেষ হবে।

কয়েকটি তথ্য

কয়েকটি তথ্য

আগামী ১৩ জুলাই এই আংশিক সূর্যগ্রহণ সম্পর্কে পৃথিবীর অবস্থান নিয়ে মাহাকাশ বিজ্ঞান চর্চাকেন্দ্র নাসা একটি ছবি প্রকাশ্যে এনেছে। এদিকে, এই আংশিক সূর্যগ্রহণ নিয়ে কৌতূহল রয়েছে।

আংশিক সূর্যগ্রহণ ও জ্যোতিষশাস্ত্র

আংশিক সূর্যগ্রহণ ও জ্যোতিষশাস্ত্র

১৩ জুলাইয়ের আংশিক সূর্যগ্রহণ মানুষের জীবনধারায় কী প্রভাব ফেলতে চলেছে তার তথ্য জানিয়েছে জ্যোতিষশাস্ত্র। এই গ্রহণের ফলে তুলা, মেষ, কর্কট, মকর রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভূত প্রভাব পড়তে চলেছে। জীবনধারায় পরিবর্তন অনুভব করতে পারবেন এঁরা। এই সময়ে প্রেমের সম্পর্কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পতে এগোতে পারবেন এঁরা।

কর্কট রাশির ওপর প্রভাব

কর্কট রাশির ওপর প্রভাব

কর্কট রাশির ওপর এর সবচেয়ে ভালো প্রভাব পড়বে। অর্থ থেকে সম্মান, প্রতিপত্তি সমস্ত কিছুই ভালো পরিস্থিতিতে থাকবে। কারোর কাছে মনের কথা প্রকাশ করে শান্তি পাবেন এঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+