আপনার যৌনজীবন কেমন কাটবে, জেনে নিন রাশির বিচারে
রাশি অনুযায়ী জানা যাবে কোন ব্যাক্তির যৌনজীবন কেমন কাটবে
সামনেই কী আপনার বিয়ে ? আর বিয়ে ঘিরে বিভিন্ন বিষয়ের পাশাপাশি আপনি যদি আপনার যৌন জীবন নিয়ে টেনশনে পড়েন, তাহলে নিজেই জেনে নিন আপনার যৌনজীবন সম্পর্কে নানা তথ্য।
রাশি অনুযায়ী জানা যাবে কোন ব্যাক্তির যৌনজীবন কেমন কাটবে। ঠিক কোন ধরনের যৌনতা পছন্দ করেন কে...।

মেষ
যৌনতার ক্ষেত্রে বেশি কাঠপুড়িয়ে সময় নষ্ট করার পাত্র নয় মেষ রাশির জাতক জাতিকা কেউই। এঁদের মধ্যে যৌনতার বিষয়ে চরম আকর্ষণ পরিলক্ষিত হয়। স্কাল্প মাজাস ধরনের কিছু বিষয় , যৌনতার সময়ে এঁদের বেশ পছন্দ।

বৃষ
যৌনসঙ্গমের বিষয়ে বৃষ রাশির জাতকদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে বলে মনে করা হয়। তবে নিজের চেষ্টায় এঁরা সঙ্গীর কাছে ধরা দেন না। বরং সঙ্গী তাঁদের কাছে এসে ধরা দিলেই এঁরা সন্তুষ্ট হন।

মিথুন
মিথুন রাশির জাতকরা একটু হালকা-ফুলকা হাসি খুশি স্বভাবের হন। তবে তারই মধ্যে কার সঙ্গে ঘনিষ্ঠ হলে যৌন সন্তুষ্টি মিলবে তাঁরা সহজেই ধরে ফেলেন। নিজের পছন্দের মানুষটির সঙ্গে তাঁরা যৌনভাবে তখনই ঘনিষ্ঠ হন, যদি তাঁরা মনে করেন যে সঙ্গীটি তাঁকে আন্তরিকভাবে ভালোবাসেন।

কর্কট
যৌনচারের জন্য যে ধরনের যে পরিস্থিতিতে যে ধরনের মানসিকতা প্রয়োজন, তার সমস্তই রয়েছে কর্কট রাশির জাতকদের মধ্যে। এঁরা যৌন সংবদনে খুব চট করেই সাড়া দিতে পারেন।

সিংহ
যেকাউকে নিজের ক্যারিশ্মাতে আকর্ষম করতে পারেন সিংহ রাশির জাতকরা। তবে যৌনতার সময়ে তাঁদের যদি বেশি পাত্তা না দেওয়া হয়, তাহলেই মেজা খুইয়ে বসেন এঁরা। এঁদের যৌনতার মধ্যে আদর ঠাসা থাকে।

কন্যা
কন্যা রাশির জাতকরা খুবই মিষ্টি স্বভাবের হন। তাই যৌনাচারের সময়েও তাঁদের সেই বৈশিষ্ট ধরা পড়ে। যৌনতার সময়ে এঁরা প্রয়োজনের সঙ্গে প্রিয়জনকে মিশিয়ে একাত্ম হতে পারেন সহজেই।

তুলা
অত্যন্ত সম্মোহনী তথা তীব্র যৌনসংবেদনে ভরা মানুষ হন তুলা রাশির জাতকরা। তবে এঁরা খুবই 'ক্লাসি' হন। উচ্চমানের যৌন পরিবেশ ছাড়া এঁরা সহজে ধরা দিতে চান না। যৌনাচারের সময়ে সঙ্গীর বুদ্ধিদীপ্ত আচরণ এঁদের আকর্ষণের অন্যতম দিক হয়।

বৃশ্চিক
সম্মোহনের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতকরাও বেশ আকর্ষণীয় হয়ে ওঠেন। যৌনাচারে এঁরা কোনও বাঁধা মানেন না। তবে প্রেমের আবেদন ছাড়া এঁরা যৌনতায় সাড়া দেন না।

ধনু
বুদ্ধিদীপ্ততার দিক থেকে ধনু রাশির জাতকরা যৌনচারকে একাই মাতিয়ে রাখেন। এঁদের আদুরে স্বভাব যৌনতার সময়েও সমানভাবে স্পষ্ট।

মকর
নিজের প্রেম বা ভালোবাসার বিষয়টি এঁরা লোক সমাজে দেখাতে পছন্দ করেন না। প্রেমের ওপর নির্ভর করেই এঁরা যৌনতা পছন্দ করেন। যৌনচারের সময় এঁরা খুবই সংবেদনশীল হয়ে ওঠে। ফলে সঙ্গীর মন জিতে নিতে এঁদের সময় লাগে না।

কুম্ভরাশি
কুম্ভরাশির জাতকরা এমনিতে খুবই বিশ্বযোগ্য সঙ্গী হন। যৌনতার বিষয়ে এঁরা নিত্যনতুন অন্য স্বাদের কিছু বিষয় পছন্দ করে থাকেন। নতুনত্ব এঁরা যৌনতার ক্ষেত্রেও পছন্দ করেন। যৌনতাকে কোনও রকমের ঘেরাটোপের মধ্যে আটকাতে পছন্দ করেন না কুম্ভরাশির জাতকরা।

মীন
যৌনসম্মোহনে আকর্ষণ করার ক্ষেত্রে মীন রাশির জুড়ি নেই। কেউ যদি তাঁকে চরম পর্যায়ে ভালোবাসেন তাঁর জন্য তিনি সমস্ত কিছু করতে দিতে পারেন। সঙ্গীকে যাবতীয় প্রকারে সন্তুষ্ট করতে পারদর্শী মীন রাশির জাতকরা।












Click it and Unblock the Notifications