কবে পড়েছে নরক চতুর্দশী, জানুন সময়, ভূত চতুর্দশীর তাৎপর্য সম্পর্কে আপনি কি জানেন?

নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী সম্পর্কে কমবেশি সকলেই জানেন। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতেই পালিত হয় নরক চতুর্দশী। আবার এটি নরক নির্মাণ চতুর্দশী নামেও প্রচলিত.

দীপাবলির একদিন আগে পালিত পালিত হয় নরক চতুর্দশী। এই দিন যমের নামে প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। চলতি বছর নরক চতুর্দশী কবে পড়েছে, জানুন সময়, জানুন এই দিনের তাৎপর্য সম্পর্কে।

Narak Chaturdashi

  • জানুন সময়

প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে নরক চতুর্দশী পালিত হয়। চলতি বছর এই বিশেষ দিনটি পড়েছে ৩০ অক্টোবর। সময় শুরু হচ্ছে দুপুর একটা ১৫ মিনিট থেকে। ৩১ অক্টোবর বিকেল ৩ টে ৫২ মিনিটে শেষ হবে ।

বিশ্বাস করা হয়, নরক চতুর্দশীতে ১৪ টি প্রদীপ যমের নামে জ্বালানো হয়। এই দিন যমের উপাসনার বিশেষ সময় হল বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা ০২ মিনিট পর্যন্ত। আর এই সময় কিন্তু যমের নামে প্রদীপ জ্বালাতে হবে।

  • ১৪ টি প্রদীপ জ্বালানো হয়

আর এই দিনে যেমন ১৪ টি প্রদীপ জ্বালাতে হয়, ঠিক তেমনি ১৪ টি শাঁক খাওয়ারও রীতি রয়েছে। জ্যোতির বিশেষজ্ঞদের মতে, এগুলি মানলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়।

  • জানুন এই বিশেষ দিনের গুরুত্ব

মনে করা হয়, এই নরক চতুর্দশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ নরকাসরকে বধ করেছিলেন । সেই সঙ্গে প্রায় ১৬ হাজার নারীকে তাদের বন্দি জীবন থেকে মুক্ত করেছিলেন। আর এই দিন যমরাজের পুজো করার প্রথা রয়েছে। তাই নরক চতুর্দশীতে যমের নামে প্রদীপ জ্বালানো হয়। যাতে মানুষের জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হয়।

  • এই দিন কী কী করবেন

এই নরক চতুর্দশীর দিন অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবেন। নরক চতুর্দশীর দিন সূর্যোদয়ের আগে স্নান করা অত্যন্ত শুভ। এই বিশেষ দিনে বাড়ির দক্ষিণ দিকে কোনও ময়লা জিনিস একদমই রাখবেন না। নরক চতুর্দশীর দিন বাড়িঘর, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।

এই বিশেষ দিনে বাড়ির মহিলারা তিল ও সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। বাড়ির চারধারে অবশ্যই ১৪ টি প্রদীপ জ্বালাবেন। সঙ্গে চারটি প্রদীপ একসঙ্গে জ্বালিয়ে আপনার বাড়ির মূল দরজার সামনে দিন। এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+