বুধের মহাদশা কী, কত বছর স্থায়ী হয়, ব্যক্তির জীবনে কী কী প্রভাব ফেলে, জানুন

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে যুক্তি, যোগাযোগ, গণিত, অর্থনীতি, ব্যবসা, বন্ধুত্বের কারক বলে মনে করা হয়। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। কন্যা ও মিথুন রাশির অধিপতি। এই রাশিগুলিতে যখন বুধ গ্রহ দুর্বল থাকে, তখনই কিন্তু বুধের মহাদশা শুরু হয়।

বুধের মহাদশা স্থায়ী হয় ১৭ বছর। আর এই সময়ে ব্যক্তির জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়, কোনও কাজেই সাফল্য অর্জন করতে পারেন না। চাকরি থেকে ব্যবসায় নানান সমস্যার সৃষ্টি হয়। বুধের মহাদশায় কোনও ব্যক্তির জীবনে কী কী সমস্যার সৃষ্টি হয়, জানুন।

astrology

  • শারিরীক ও মানসিক সমস্যার শিকার হন

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বুধের মহাদশা যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে চলে, তাহলে তখন সেই ব্যক্তি শারিরীক ও মানসিক সমস্যার শিকার হন। এমনকি তিনি কোনও কাজ ভালোভাবে করতে পারেন না। প্রায় সবাই সকলের সঙ্গে অশান্তি বাঁধতে থাকে তার। এসময় বুধের মহাদশার প্রভাবে ব্যক্তির জীবনের নানান সমস্যা আসে।

  • কোন কোন রোগে আক্রান্ত হয় ব্যক্তি

বুধের মহাদশায় ব্যক্তির জীবনে অশুভ প্রভাব পড়ে। তাছাড়াও সেই ব্যক্তিকে ব্যবসায় লোকসানের মুখে পড়তে হয়। তাছাড়াও তিনি নাক, কান, চর্ম রোগে আক্রান্ত হন। তার বাড়ির বড়দের সঙ্গে অশান্তি বাঁধে তার। শেয়ার বাজার, লটারিতে ক্ষতি হয়। বুধের অশুভ প্রভাবে ব্যক্তির জীবনে নানান সমস্যা আসে।

  • শুভ স্থানে থাকলে কী কী লাভ হয়

জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ যদি কারোর শুভ স্থানে থাকে তাহলে সেই ব্যক্তি গণিত, শিক্ষক, অর্থনীতি, ব্যাংক, বেসরকারি সেক্টরে চাকরিতে যথেষ্ট সুনাম অর্জন করতে পারেন। এই ধরনের মানুষেরা খুব পারদর্শী হন। এরা বিলাসবহুল জীবনযাত্রায় পছন্দ করেন। বিবাহিত জীবনেও এরা খুব সুখী হন। এই ব্যক্তিরা খুব মজার ব্যক্তি হন, এদের জীবনে সফলতা লেগেই থাকে।

  • কীভাবে বুধ গ্রহকে শক্তিশালী করবেন

যদি আপনি আপনার জন্মকুণ্ডলীতে বুধ গ্রহকে শক্তিশালী করতে চান তাহলে বুধবার করে গায়ত্রী মন্ত্র জপ করুন। তাছাড়া এদিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে আপনার জীবনে সমস্ত সমস্যার অবসান হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+