শুরু হতে চলেছে খরমাস, কোন কাজ এড়িয়ে চলবেন, বিষ্ণু ও সূর্যের কৃপা পেতে কী করবেন

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে খরমাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে কিন্তু কোনও শুভ কাজ করা যায় না। ভালো কাজে কখনোই সফলতা আসে না। গ্রহের রাজা সূর্য যখন দেবগুরু বৃহস্পতি ধনু ও মীন রাশিতে প্রবেশ করে তখনই কিন্তু খরমাসের শুরু হয়।

এই মাস শুভ কাজ করার জন্য একদমই নিষিদ্ধ। কারণ এই সময়ে সূর্য কিন্তু দুর্বল অবস্থায় থাকে। আর যে কারণে কিন্তু শুভ কাজ করা যায় না। চলতি বছর খরমাস শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে রাত ১০ টা থেকে। যা চলবে আগামী বছর ১৪ জানুয়ারি পর্যন্ত।

kharmas puja

  • বিষ্ণুর ও সূর্যদেবের পুজো করুন

এই সময় ভগবান বিষ্ণুর ও সূর্যদেবের পুজো করা অত্যন্ত শুভ বলা হয়। সূর্যদেবের পুজো বলে জীবনের সফলতা লেগে থাকে। সেই সঙ্গে সুখ সমৃদ্ধিও বাড়তে থাকে।

  • কী করবেন এই ব্যক্তিরা

এই খরমাসে বা পৌষ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সূর্যদেবকে খুশি করা খুব দরকার। এটি করলে তাদের দুর্ঘটনা বা অকাল মৃত্যুর ভয় কেটে যাবে। তাই তারা এই সময়ে অভিজিৎ মুহূর্তের সূর্যের পুজো করবেন। তাহলে আপনারতা বড় কোনও রোগে আক্রান্ত হবেন না। শুধু তাই নয়, এতে আপনাদের আর্থিক দিকেও খুব লাভ হবে। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনেও আপনারা খুব সুখে থাকতে পারবেন। এমনকি অর্থপ্রাপ্তিও নিশ্চিত।

  • কী কী এড়িয়ে চলবেন

ধনু রাশিতে সূর্যের প্রবেশের সঙ্গে সঙ্গে বৃহস্পতিও কিন্তু তার কার্যক্ষমতা অনেকটা কমিয়ে ফেলে। তাই এসময় বৃহস্পতি উগ্র অবস্থায় থাকে। সূর্য মকর রাশিতে যাত্রা শুরু করলে আবারও শুভ কাজ করা যায়। এই খরমাসে শুভ কাজ স্থগিত থাকে। তাই এই সময়ে সম্পত্তি কেনা, যানবাহন কেনা, গৃহপ্রবেশের মতন কাজ করবেন না।

আর যদি আপনার বাড়িতে কোন পুত্র বা কন্যা থাকে, তাঁদের কোনও কাজের জন্য ঘরের বাইরে পাঠাবেন না।, কারণ এই সময় ঘরের বাইরে পাঠানো তাদের একদমই উচিত নয়। তারা কোনও শুভ কাজ করলে সেই কাজে সফলতা আসবে না। তাই আগেই সাবধান হোন আপনিও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+