কেতুর নক্ষত্র বদলে কেরিয়ারে উন্নতি, ব্যবসায় অর্থলাভের সম্ভাবনা কাদের রয়েছে, জানুন
জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতু গ্রহকে ছায়া গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহেদের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। ১০ নভেম্বর উত্তরা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে কেতু গ্রহ।
২০২৫ সালের ২০ জুলাই পর্যন্ত একই নক্ষত্রে বিরাজ করবে সে। ২৭ টি নক্ষত্রের মধ্যে ১২তম নক্ষত্রই হলো উত্তরা ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হল সূর্য। কেতুর নক্ষত্র বদলে ভাগ্যের দ্বার কোন রাশির ব্যক্তিদের খুলবে, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের উপর কেতু গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এই সময় আপনি সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি হয়ে যাবে আপনার।
এসময় কারোর সঙ্গে ঝগড়া, অশান্তিতে জড়াবেন না। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। মানসিক চাপ আগের থেকে কমবে। কারোর সঙ্গে কথা বললে ভদ্রভাবে বলুন। ব্যবসাতে খুব লাভ করতে পারবেন। এমনকি পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের উপর কেতু গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে এই গ্রহ। তাই আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। সোশ্যাল মিডিয়া, মডেলিং, সরকারি চাকরিতে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে।
এসময় সমাজে সম্মান বাড়তে থাকবে। তবে স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এই সময় সকলের বিশেষ সহযোগিতা পাবেন আপনি। চাকরি ক্ষেত্রেও সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে। সন্তানদের উন্নতিতে আপনার মনে খুশি লেগে থাকবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের ওপর এই গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমদানি, রপ্তানির ব্যবসায় যারা যুক্ত তাঁদের ভালো সময়। কাজের জায়গায় সকলে আপনার প্রশংসা করবেন। এই সময় মনের মানুষের সঙ্গে দেখা হবে। এসময় অযথা কারোর সঙ্গে অশান্তিতে জড়াবেন না। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। ভাগ্যের দরজা খুলবে এই রাশির ব্যক্তিদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications