কেতু নক্ষত্র পরিবর্তন করায় আর্থিক ক্ষতি হবে এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে, কেতুর বিশেষ গুরুত্ব রয়েছে। তবে কেতুর খুব অশুভ গ্রহ বলে মনে করা হয়। কারণ, কেতু গ্রহ যখন কোনও রাশির ব্যক্তিদের উপর অশুভ প্রভাব ফেলে তিনি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। কিন্তু কেতু এক রাশি থেকে আরেক রাশিতে যেতে সময় নেন দেড় বছর। ২০২৩ সালের অক্টোবর মাসে রাহু ও কেতু স্থান বদল করেছে।

বর্তমানে কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। ২৬ জুন কেতু সন্ধে ৬ টা ১৩ মিনিটে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। বর্তমানে স্বাতী নক্ষত্রে রয়েছে এই গ্রহ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক সমস্যায় পড়তে হবে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন, জানুন।

Job

  • মিথুন রাশি

কেতু নক্ষত্র পরিবর্তন করায় মিথুন রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে। কোনও কাজে আপনি তেমন সফলতা অর্জন করতে পারবেন না। এই সময়ে ছোট ছোট ভুল করবেন না আপনি। মানসিক চাপ বাড়তে থাকবে। এসময় পরিবারের সকলের সঙ্গে অশান্তির পরিবেশ বজায় থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন আপনি।

  • কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিরা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। মাথা প্রচন্ড গরম থাকবে। পরিবারের সকলের সঙ্গে অশান্তি লাগবে। ব্যবসায় অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে বেতন একদমই বাড়বে না। এসময় বসের সঙ্গে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার আর্থিক সমস্যা হওয়ার কারণে মাথা খুব গরম থাকবে। মানসিক চাপ বাড়বে। তাই আগেই সাবধান হোন।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের অশুভ সময় শুরু হবে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি কারোর থেকে টাকা ধার নেবেন না। কাউকে টাকা ধার দেবেন না। পরিবারের সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে আপনার। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি পিছিয়ে পড়বেন। জীবনে হতাশা আসবে আপনার। তাছাড়া পরিবারের সদস্যদের সঙ্গেও আপনার সম্পর্ক ভালো থাকবে না। সকলের সঙ্গে ভেবেচিন্তে বলবেন। অযথা তর্কাতর্কি কারোর সঙ্গে করবেন না। এসময় আপনার মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+