কেতুর প্রভাবে জুন মাসেই শুভ ফল পাবেন এইসব রাশির জাতকরা, হবে চাকরি ও ব্যবসায় উন্নতি

কেতুর প্রভাবে শুভ ফল পাবেন এইসব রাশির জাতকরা, হবে চাকরি ও ব্যবসায় উন্নতি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহ এবং নক্ষত্রেরই আলাদা আলাদা বৈশিষ্ট এবং গুরুত্ব থাকে। জাতক জাতিকাদের জীবনে এর প্রভাবও আলাদা আলাদা হয়ে থাকে। ঠিক সেইরকম ভাবেই রাহু এবং কেতুকে ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই দুই গ্রহ অনেক ধীর গতিতে নিজের অবস্থান পরিবর্তন করে। তাদের যাত্রা অনেক শুভ ও অশুভ ফল নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন বিশ্বাস করা হয় যে কোনও জাতক জাতিকার জন্মছকে কেতু অধিপতি হিসেবে অবস্থান করলে তাঁকে শুভ ফল প্রদান করে এই গ্রহ। এছাড়াও, একজন ব্যক্তির জন্ম তালিকায় কেতুর প্রভাব অন্য সাতটি গ্রহের সাথে সম্পর্কিত যেমন সূর্য, চন্দ্র, মঙ্গল, শনি, শুক্র, বৃহস্পতি এবং বুধের সংযোগ এবং দৃষ্টির উপর নির্ভর করে। এই গ্রহটিকে বিচ্ছেদের গ্রহ হিসাবেও বিবেচনা করা হয় কারণ এর প্রভাবে, ব্যক্তি জাগতিক আনন্দের প্রতি মোহগ্রস্ত হয়ে পড়েন, যার কারণে সেই ব্যক্তির আধ্যাত্মিকতা থেকে বিচ্ছেদ ঘটে। ২০২২ সালের ১২ এপ্রিল থেকে ২০২৩ সালের শেষ দিক পর্যন্ত কেতু তুলা রাশিতে অবস্থান করছেন। জেনে নেওয়া যাক এই পরিবর্তন কোন কোন রাশির উপর শুভ প্রভাব ফেলতে চলেছে।

বৃষ রাশি

বৃষ রাশি

কেতু গ্রহ বৃষ রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করছে। এই ঘরে কেতুর উপস্থিতি খুব লাভ দিতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের। এই সময়ে বৃষ রাশির জাতকরা নিজেদের কোনও বড় প্রতিপক্ষ বা শত্রুদের উপর বিজয় লাভ করতে সক্ষম হবেন। অতীতের কোনও পুরনো ক্ষোভ বা রোগ থেকেও মুক্তি লাভ করবেন। আদালতের মামলা জেতার জন্য এবং অন্যান্য মামলা-মোকদ্দমার কাজে সাফল্য পাওয়ার জন্যও এই সময়টি ভালো। কেতুর এই অবস্থান চিকিৎসক এবং আইনজীবীদের জন্য ভাল হবে। এই সকল জীবিকার ব্যক্তিরা কর্মজীবনে বৃদ্ধি এবং সম্প্রসারণ দেখতে পাবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির চতুর্থ ঘরে কেতু গ্রহ গমন করেছে। কেতু গ্রহের এই অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ উপকারী প্রমাণিত হতে চলেছে। এই সময়ে এই রাশির জাতক জাতিকারা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। যারা চাকরি করছেন তাঁদের এই সময় পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেতুর এই অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পত্তি ও বাহনের সুখও দিতে পারে। এই সময় সম্পত্তিতে বিনিয়োগ করলে ভালো ফল লাভ হবে। চাকরি পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

কেতু গ্রহের এই স্থান পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সুবিধা বয়ে আনবে। কেতু বৃশ্চিক রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করেছে। এটি একাগ্রতা শক্তিকে উন্নত করবে এবং চারপাশের জিনিস এবং পরিস্থিতি আরও ভালভাবে বুঝতে সক্ষম হবেন। সমাজের দুর্বল মানুষদের উন্নতি ও দানশীলতার দিকে এই সময় মনোযোগ বৃদ্ধি হবে। ব্যবসার ক্ষেত্রে দূরবর্তী স্থানে ঘন ঘন ভ্রমণের পরিকল্পনা থাকবে। এরই সঙ্গে আধ্যাত্মিক এবং পৌরাণিক গুরুত্বপূর্ণ স্থানগুলিতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। যাঁরা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁদের জন্য এই সময়টি খুবই অনুকূল হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রেও খুব সাফল্য পাবেন। এই সময়টি গবেষকদের জন্যও অনুকূল হবে। পড়ুয়ারা এই সময় জ্ঞান অর্জনে মনোনিবেশ করছেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কেতু গ্রহ কুম্ভ রাশির নবম ঘরে প্রবেশ করেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কেতুর এই অবস্থান বিশেষ উপকারী হতে চলেছে। এই সময়ের মধ্যে পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে অনেক অর্থ বা সম্পত্তি উপার্জন করতে পারেন। যাঁরা ভ্রমণ করতে পছন্দ করেন তাঁদের ক্ষেত্রে ভালো কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা। এই সময়ের মধ্যে কাজের জন্য বিদেশ ভ্রমণ করতে হতে পারে, কিংবা ব্যবসা সংক্রান্ত বিষয়ের জন্যও বিদেশে যেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা এই সময়ে সাফল্য পেতে পারেন। যাদের পদোন্নতি স্থগিত ছিল তাঁদের ক্ষেত্রে প্রোমোশনের সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+