কেতুর গোচরের শুভ প্রভাব পড়তে চলেছে এই রাশিদের ওপর, পদোন্নতি–সম্মান মিলবে এই সময়

জ্যোতিষ অনুসারে প্রত্যেক গ্রহ নিশ্চিত সময়ের অন্তরালে এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করে। এই গোচরের প্রভাব মানুষের জীবন ও পৃথিবীর ওপর পড়ে। এর সঙ্গে এই পরিবর্তন কারোর জন্য শুভ আবার কারোর জন্য অশুভ প্রমাণিত হয়। জেনে রাখুন যে কেতু গ্রহ ১২ এপ্রিলে তুলা রাশিতে প্রবেশ করে ফেলেছে। যেখানে সে ২০২৩ সাল পর্যন্ত থাকবে। কেতুর এই গোচরের প্রভাব সব রাশিদের ওপর পড়লেও কিছু বিশেষ রাশির এই গোচরের ফলে ভালো ধনলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নিই সেই রাশিগুলো কী কী।

মকর রাশি

মকর রাশি

কেতু গ্রহের রাশি পরিবর্তনের ফলে আপনারা ভালো অর্থলাভ করবেন। কারণ কেতু গ্রহ আপনার ১১তম ঘরে গোচর করছে। যেটাকে আয় ও লাভের ঘর বলে মানা হয়। এইজন্য এই সময় আপনার কোনও নতুন উৎস থেকে ধনলাভ হতে পারে। এর পাশাপাশি ব্যবসায় ভালো ধনলাভ হতে চলেছে। আবার এই সময় আপনাদের আকস্মিক ধনলাভও হতে চলেছে। ব্যবসায় নতুন চুক্তি করতে পারেন। যেখানে ভবিষ্যতে আপনার লাভ হতে পারে। এই সময় চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধি হতে পারে। এই সময় আটকে থাকা অর্থ পেতে পারেন। সব মিলিয়ে আপনার কেতুর গোচর শুভ ফল দেবে। আপনারা এই সময় নীল রঙের উপরত্ন ধারণ করতে পারেন যা আপনার জন্য ভাগ্যবান পাথর বলে প্রমাণিত হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

কেতু গ্রহের গোচর আপনাদের জীবনে প্রচুর পরিবর্তন আনতে চলেছে। কারণ আপনার রাশি থেকে কেতু গ্রহ চতুর্থ ঘরে রাশি পরিবর্তন করেছে। যেটাকে সুখ, মা ও বাহনের ঘর বলে মানা হয়। এইজন্য কেতু গ্রহের প্রভাবে এই সময়টা আপনাদের জন্য উৎসাহজনক থাকবে। এর সঙ্গে এই সময় তাঁদের জন্য বিশেষ রূপে দারুণ প্রমাণিত হবে যাঁরা বিভিন্ন ভাষা শিখতে আগ্রহী। এই সময় আপনি নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন বা আপনার পদোন্নতি হতে পারে। যাঁরা অবিবাহিত তাঁরা এই সময় কোনও প্রেমের সম্পর্কে আসতে পারেন। অর্থাৎ তাঁদের বিয়ে হতে পারে। এর সঙ্গে আপনার সম্পত্তি ও বাহন সুখও প্রাপ্ত হবে। এর সঙ্গে এই সময় আপনার মায়ের নূর্ণ সমর্থন আপনি পাবেন। এর পাশাপাশি কর্মক্ষেত্রে পছন্দের জায়গায় বদলি হতে পারেন আপনি। এই সময় আপনি মুক্তো ধারণ করুন। আপনার জন্য ভাগ্যবান রত্ন বলে প্রমাণিত হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আপনাদের জন্য কেতু গ্রহের রাশি পরিবর্তন শুভ প্রমাণিত হতে চলেছে। কারণ আপনার গোচর কুণ্ডলীতে কেতু গ্রহ নবম ঘরে প্রবেশ করেছে। যেটাকে ভাগ্য ও বিদেশ যাত্রার ঘর বলা হয়ে থাকে। এইজন্য এই সময় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। এর সঙ্গে আপনি যে কাজেই হাত দেবেন সেটাতে আপনি সফলতা পাবেন। এর সঙ্গে এই সময় আপনি ব্যবসা সম্পর্কিত ছোট বা বড় যাত্রা করতে পারেন, যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হতে পারে। এর পাশাপাশি কোনও পড়ুয়া যদি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তবে এই সময় সে সফলতা পাবে। এর অর্থ তারা যে কোনও কোর্সে ভর্তি হতে পারে বা যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করতে পারে।

কেতু গ্রহ

কেতু গ্রহ

বৈদিক জ্যোতিষ অনুসারে কেতুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। কেতুর এক রাশি থেকে অন্য রাশিতে গমনের ফলে বিভিন্ন রাশির জাতকদের উপর শুভ বা অশুভ প্রভাব পড়তে পারে। তবে কেতু যেহেতু ছায়া গ্রহ, তাই কেতু স্বাধীন ভাবে কারোর উপর প্রভাব বিস্তার করতে পারে না। জীবনের বিভিন্ন স্তরের সঙ্গে কেতুর প্রভাব নানা ভাবে সম্পর্কযুক্ত। জাতকের জন্মছকে কেতু কোন ঘরে অবস্থান করছে, সেই ঘরের অধিপতি কোন গ্রহ, তার উপর নির্ভর করছে কেতু সেই জাতকের জীবনে কেমন প্রভাব বিস্তার করবে। বিভিন্ন গ্রহের মতো কারোর জীবনে কেতুর দশাও চলতে পারে। কেতুর অশুভ প্রভাবে জাতকের জীববে কালসর্প দোষ দেখা দিতে পারে। কেতুর দশা চললে জাতকের জাগতিক সব চাওয়া-পাওয়ার প্রতি অনীহা দেখা দিতে পারে। এমনকি কেতুর দশায় মানসিক সমস্যাও দেখা দিতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+