Ketu Gochar 2023: কবে চিত্রা নক্ষত্রে কেতু গমন করবে, বাড়তি খরচে লাগাম দেবেন কারা
Ketu Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। তবে এই গ্রহের নাম শুনলে কিন্তু আমরা অনেকেই ভয় পেয়ে যাই। বলা হয়, এই গ্রহ যখন কোনও রাশির ব্যক্তিদের উপর অশুভ দৃষ্টি দেন তাদের জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়, তারা কোনও কাজেই সাফল্য অর্জন করতে পারেন না।
২৬ জুন ছায়া গ্রহ কেতু চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কর্কট রাশি
কর্কট রাশির(Cancer) জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। কোন কাজেই আপনার সফলতা মিলবে না। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। জীবনে আপনার অর্থ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা কাজ করতে হবে, না হলে আপনার আর্থিক দিকে নানান অসুবিধা হতে পারে। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে। আপনাকে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন, না হলে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনার।

মকর রাশি
মকর রাশির (Capricorn) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এসময় কঠিন পরিশ্রম করে তবেই জীবনের সফলতা মিলবে। কর্মক্ষেত্রে আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে। আপনি যে আইনি মামলায় এতদিন জড়িয়ে ছিলেন সেখানে আরোও জড়িয়ে পড়বেন, তাই আগে থেকেই সাবধান হোন। কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ কমানোর চেষ্টা করবেন, না হলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মীন রাশি
চিত্রা নক্ষত্রে প্রবেশ করবার জন্য মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। যদি আপনি ব্যবসা বিনিয়োগ করেন খুব সাবধানে বিনিয়োগ করবেন। কোনও নতুন কাজের চুক্তি করবার আগে বারবার ভাববেন। দাম্পত্য জীবনে আপনি সুখ পাবেন না। এসময় আপনি কোথাও টাকা বিনিয়োগ করবেন না। এই সময় আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনা ঘটতে পারে। স্ত্রীকে নিয়ে বাইরে এখন ঘুরতে যাওয়াই ভালো। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications