Ketu Gochar 2023: কেতু গোচরে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, ঠিক তেমনই গুরুত্ব রয়েছে রাহু ও কেতু গ্রহের। রাহু, কেতু গ্রহকে আমরা ছায়াগ্রহ বলেই জানি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। চলতি মাসেই অর্থাৎ অক্টোবর মাসের স্থান পরিবর্তন করতে চলেছে কেতু গ্রহ।

এসময় বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলবে কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের, আর্থিক দিকে খুব লাভ হবে তাঁদের। আড়াই বছর অন্তর অন্তর কেতু তাঁর স্থান পরিবর্তন করে থাকে। অক্টোবর মাসের ৩০ তারিখ বিকেল ৪ টে ৩৭ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে, জানুন কাদের ভাগ্য খুলবে।

Ketu Gochar 2023

  • মেষ রাশি

মেষ রাশির (aries) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় প্রত্যেকটি জায়গাতেই কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন, বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় প্রত্যেকটি কাজেই মিলবে সফলতা। দূরে কোথাও ঘুরতে গেলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন আপনি। পরিবারের সকল সদস্যের সঙ্গে আপনি ভালো ভাবে থাকতে পারবেন আপনি। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন। এসময় আপনি যদি গাড়ি, বাড়ি কিনতে চান কিনতে পারেন। এই সময়ে লটারি কাটলে সেখানে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এদের।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির (Aquarius) জাতক জাতিকারা জীবনে যা চাইবেন, সেই কাজেই যেন সফলতা পাবেন। পরিবারের সকল সদস্যের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসায়ে যুক্ত ব্যক্তিরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। এসময় কোনও সুখবরে খুশি হবেন। আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। আর্থিক দিকে খুব উন্নতি হবে, প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখানে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। জীবনে কোনও কাজেই আপনি সহজে হেরে যাবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+