রাহু ও শুক্রের মহামিলনে হাতে বিপুল টাকা আসবে এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্র ও রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। রাহুকে আমরা অশুভগ্রহ বলেই জানি। তবে শুক্র হল ব্যবসা, রোমান্সের কারক। এই দুটি গ্রহই যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।

১২ বছর পর মার্চ মাসে মীন রাশিতে মিলন হবে রাহু ও শুক্র গ্রহের। কোন রাশির ব্যক্তিদের জীবনের শুভ সময় শুরু হচ্ছে, দেখুন।

Astrology

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। শুধু তাই নয়, দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। আয়ের নতুন উৎসব খুঁজে পাবেন। নতুন দম্পতির সন্তান হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রেম সংক্রান্ত বিষয়ে উদাসীনতা দূর হবে। আপনি পরিবারের সিনিয়র সদস্য এবং বড় ভাইদের কাছ থেকে সমর্থন পাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। তাছাড়া আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু। এসময় আপনার যদি ব্যবসা করেন সেখানে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা। অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে। দীর্ঘদিন ধরে দেওয়া টাকা ফেরত পাওয়ার আশা রয়েছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যাবে। এই সময়ের মধ্যে কিছু দামী জিনিস কিনবেন। চাকরিতে খুব সফলতা আসবে।এটি শিক্ষার্থীদের এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য একটি দুর্দান্ত সময় হবে। আপনাকে যদি কোনও বড় কাজ শুরু করতে হয় বা কোনও নতুন চুক্তিতে সই করতে হয়, যারা ব্যবসায় করছেন তারা প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় যাবে। এসময় আপনার চতুর্থ ঘরে এই দুই গ্রহের মিলন হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার মাথা অনেকটাই ঠান্ডা থাকবে। আদালত-সংক্রান্ত বিষয় বাইরে সমাধান করা বুদ্ধিমানের কাজ হবে। বিদেশী কোম্পানিতে চাকরি পাবেন। কোনোও ধরনের ঋণ লেনদেন এড়িয়ে চললে ভালো হবে। তাছাড়া আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে খুব সুখী হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+