সূর্য ও কেতুর মিলনে খারাপ সময় কেটে সুখের মুখ দেখতে চলেছেন কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে কেতু ও সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহ অত্যন্ত শুভ গ্রহ। এই দুই যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।
সূর্য গ্রহকে আমরা গ্রহের রাজা বলেই জানি। তবে কেতু হল ছায়া গ্রহ। সেপ্টেম্বর মাসেই কেতু ও সূর্য গ্রহ কন্যা রাশিতে যুক্ত হয়েছে। কেতু ও সূর্য মিলিত হওয়ায় কিছু রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- বৃশ্চিক রাশি
এই দুই গ্রহের শুভ প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। আয় ও লাভের ঘরেই প্রবেশ করবে এই দুই গ্রহ। তাই আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে। এসময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পর্কে যেতে পারেন।
তাছাড়া পরিবেশ অনুকূলে থাকায় আপনি প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। যদি আপনি সোনা ব্যবসায় যুক্ত থাকেন, সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার সঙ্গে পরিবারের সকলের সম্পর্ক আরও ভালো হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখের মুখ দেখবেন।
তবে এসময় শরীর খারাপ হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা বেসরকারি চাকরি করছেন বা চাকরির পরীক্ষার দিচ্ছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতক জাতিকাদের।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। চাকরিতেও খুব ভালো সুযোগ পাবেন। তাছাড়া আপনি যদি নতুন চাকরিতে যুক্ত হতে চান হতে পারেন।আপনি এখন থেকে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন।
চাকরি থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। যারা বেকার হয়েছেন তারা নতুন চাকরির সুযোগ পেতে পারেন। কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। এই সময়ে সাহস, সাহসিকতা বাড়তে থাকবে আপনার। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এই রাশির ব্যক্তিদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications