Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোন রাশির ব্যক্তিদের কেরিয়ারে সাফল্য এনে দেবে শুভ কেন্দ্র যোগ, জানুন

নির্দিষ্ট সময়ে গ্রহ, নক্ষত্ররা তাদের রাশি পরিবর্তন করে থাকে, এমনটাই বলে জ্যোতিষশাস্ত্র। যার প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তির উপর। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। সেসময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে।

মার্চ মাসের ২ তারিখ রাত ৯ টা ৪৫ মিনিটে সূর্য বৃহস্পতি একে অপরের ৯০ ডিগ্রি করে অবস্থান করবে এবং তারা তৈরি করবে কেন্দ্র যোগ। হোলির আগেই এই যোগ তৈরি হতে চলেছে।

horoscope

এই সময়ে শনি এবং সূর্য উভয়ই কুম্ভ রাশিতে থাকবে এবং বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে। এই সময়ে কোন রাশির জাতক জাতিকারের চাকরি থেকে ব্যবসায় খুব লাভ হবে, ভাগ্যের দ্বার কাদের খুলবে, জানুন।

  • বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। চাকরির জায়গায় অনেকটা এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। কোনও কাজে পিছিয়ে যাবেন না। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। অংশীদারিত্ব কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হতে চলেছে। এসময় আপনার সন্তানের অগ্রগতি দেখে আপনার মনে খুশি লেগে থাকবে। তাছাড়া আপনি আপনার সন্তানের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। যদি আপনি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। তবে সাবধানে যাবেন। কারণ এসময় আপনাকে পায়ের ব্যথায় ভুগতে হতে পারে । যদি শরীর খারাপ হয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়তে থাকবে। শরীরও ভালো থাকবে। এই সময়ে আপনার আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়তে থাকবে। মনের ইচ্ছা পূরণ হবে। ব্যবসাতেও লাভের মুখ দেখতে পাবেন। শেয়ার বাজারে যদি বিনিয়োগ করেন, সেখান থেকে লাভ হবে। এসময় অংশীদারিত্ব কোনও ব্যবসায় বিনিয়োগ করলে আপনি খুব লাভ করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। মানসিক চাপ অনেকটাই কমবে। নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+