কেন্দ্র ত্রিকোণ রাজযোগের শুভ প্রভাবে কর্মক্ষেত্রে উন্নতির মুখ দেখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology), শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। যে ব্যক্তি শুভ কাজ করে শনি তাকে শুভ ফল দিয়ে থাকে, আর যে ব্যক্তি অশুভ কাজ করে শনি থেকে অশুভ ফল দিয়ে থাকে। শনি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় বা উদিত হয় তখন ১২ রাশির উপরেই নানান প্রভাব ফেলে।
সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। ১৭ জুন কুম্ভ রাশিতে ১০ টা ৪৮ মিনিটে বিপরীতমুখী হবে। এই সঙ্গে সঙ্গে তৈরি করবে 'কেন্দ্র ত্রিকোণ রাজযোগ’। শনি খুব ধীরগতির গ্রহ। তাই আড়াই বছর অন্তর অন্তর একরাশি ছেড়ে অন্য রাশিতে গমন করে সে। এই শুভ যোগ তৈরি করার কারণে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। কাদের ভালো সময় শুরু হচ্ছে দেখুন।

বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। তাই এসময় সকল কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ পাবেন। পরিবারের সকলের সঙ্গে আপনার নানান যে সমস্যা ছিল সেখান থেকে বের হতে পারবেন। এই সময় আপনি মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
মেষ রাশি( Aries)র জাতক জাতিকাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগের কারণে খুব ভালো সময় শুরু হবে। আপনার আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্য খুব ভালোই যাবে। যে কাজ করবেন সে কাজেই সফলতা মিলবে আপনার। যারা বেকার রয়েছেন তারা চাকরির জন্য পরীক্ষা দিতে পারেন। সেখানে সাফল্য লাভ করবেন আপনারা।

মিথুন রাশির (Gemini) জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ভাই-বোনরা সকল কাজে আপনাকে সমর্থন করবেন, তাই আপনার বেশ ভালো সময় শুরু হবে। শিক্ষার্থীদের জন্য খুব শুভ সময়। এই সময় যে পরীক্ষা আপনারা দিচ্ছেন সেই পরীক্ষায় সাফল্য লাভ করার সম্ভাবনা রয়েছে ।
সিংহ রাশির (Leo) ব্যক্তিদের জন্য খুব শুভ সময় শুরু হবে। আপনার সকল কাজে খুব লাভ করতে পারবেন। শুধু তাই নয়, শনিদেবের কৃপায় আপনার ভাগ্য খুলে যাবে। আপনি নতুন সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসাও শুরু করতে পারেন।

মকর রাশির( Capricorn) ব্যক্তিদের আর্থিক দিয়ে খুব লাভ হবে। এই সময়ে আপনারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। সমাজে প্রতিপত্তি বাড়বে। আপনাদের, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিদেবের কৃপায় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। পরিবেশ অনুকূলে থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের।
শনি দেবের কৃপায় কিছু রাশির ব্যক্তিদের যেমন শুভ সময় শুরু হবে, ঠিক তেমন কিছু ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। কর্কট, তুলা, কুম্ভ এই রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। আগামী পাঁচ শনির অশুভ দৃষ্টি থেকে খুব সাবধানে থাকতে হবে। নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। আর্থিক দিক তেমন লাভ হবে না। বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications