বাড়ির কোনদিকে তুলসী গাছ রাখলে শুভ, আর কোনদিকে অশুভ, তা জেনে নিন
বাড়ির কোনদিকে তুলসী গাছ রাখলে শুভ, আর কোনদিকে অশুভ, তা জেনে নিন
বাস্তু যদি ঠিক না থাকে, তাহলে সেই পরিবারে কখনোও সুখ আসে না। তারা সাফল্যের মুখ দেখতে পান না। তাই বাস্তকে ঠিক রাখা সকলের আগে দরকার। বাস্তুশাস্তে বলা হয়, হিন্দু ধর্মে প্রত্যেকটি বাড়িতেই তুলসী গাছ থাকে, আর এই গাছের গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে অনেক। ভগবান শ্রীকৃষ্ণর রূপ বলে মনে করা হয় তুলসী গাছকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, তুলসী দেবীর পুজো করলে লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে সুখ সব সময় বিরাজ। জীবনে মানুষ সাফল্য অর্জন করতে পারেন।

কী করলে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে
তবে তুলসী বাড়িতে থাকলেই যে পরিবারে সাফল্য মিলবে তা নয়। এতে কিন্তু অনেক সময় খারাপ প্রভাব পরে। যেকোনোও দিকে তুলসী দেবীকে বসানো যায় না। এতে অশুভ প্রভাব পরে বাড়িতে। ইতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে গিয়ে নেতিবাচক শক্তি প্রবেশ করে। জীবনে নেমে আসে অনেক অসুবিধা। তাই তুলসী গাছের যত্ন নেওয়া উচিত। সঠিক স্থানে তাঁকে বসানো উচিত। এতে জীবনে খুশি থাকা যায়, পরিবারে আসে সাফল্য।

কোনদিকে তুলসী গাছ লাগাবেন
বাড়িতে তুলসী গাছ লাগানো খুব শুভ। বাস্তুমতে তুলসী গাছ পূর্ব দিকে রাখা খুব শুভ বলে মনে করা হয়। যদি আপনার বাড়িতে পূর্ব দিকে রাখতে অসুবিধা হয়, তাহলে উত্তর বা উত্তর-পূর্ব দিকে করে রাখুন। তুলসী গাছ লাগালে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং তুলসী গাছ লাগালে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তাই তুলসী গাছ প্রতিটি বাড়িতে থাকা খুব শুভ বলে মনে করা হয়। এতে পরিবারের সাফল্য আসে। দাম্পত্য ও পারিবারিক জীবনে সুখ থাকে। জীবনে সাফল্য পেতে বাড়ির সঠিক স্থানে তুলসী গাছ লাগান।

কোনদিকে তুলসী গাছ রাখবেন না
তুলসী গাছ কখনই সবদিকে রাখা যায় না। ঘরের দক্ষিণ দিকে তুলসী গাছ কখনোই রাখবেন না। এতে অশুভ শক্তি ঘরে প্রবেশ করে মনে করা হয়। তুলসী গাছের পাশে কলা গাছ রাখা খুব শুভ। এতে আপনার পরিবারে সাফল্য আসবে। আপনি আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন। দাম্পত্য ও পারিবারিক জীবনের সুখ পাবেন। এতে মা লক্ষীর বিশেষ কৃপাও আপনি পাবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন। ভাগ্যের দ্বার আপনার উন্মোচিত হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications