বেড সাইড টেবিলে কোন কোন জিনিস রাখলে ফিরবে আর্থিক সমৃদ্ধি, বজায় থাকবে সুখ-শান্তি
সকলেই সুখে থাকার জন্য কঠিন পরিশ্রম করেন অর্থ উপার্জনের জন্য। এমন অনেকেই রয়েছেন যারা অর্থ উপার্জন করলেও সঠিকভাবে তা ধরে রাখতে পারেন না। তাদের অর্থক্ষতি হতেই থাকে। যে কারণে তাদের মানসিক চাপ বাড়ে। বাস্তুশাস্ত্রে বলা হয়, নিত্যদিনের ছোট ছোট এমন অনেক ভুল আমরা করে ফেলি যে কারণেই তৈরি হয় বাস্তুত্রুটির। আর এই কারণেই জীবনে আসে নানান সমস্যা।
প্রত্যেকটি বাড়িতেই বিছানার পাশে টেবিল থাকে। জলের বোতল, মোবাইল, নাইট ল্যাম্প রাখার জন্য। এই টেবিলে এমন কিছু জিনিস আছে সেগুলি যদি আমরা রেখে দিই তাহলে আর্থিক দিকে খুব উন্নতি হবে। সেই সঙ্গে জীবনে আসবে সফলতাও। বাড়ি থেকে বিদায় নেবে নেতিবাচক শক্তি। জানুন বেডসাইট টেবিলে কোন কোন জিনিস রাখা খুব শুভ।

- ময়ূরের পালক
যদি আপনি আপনার বিছানার পাশের টেবিলে ময়ূরের পালক রেখে দেন তাহলে আপনার আর্থিক কোনও অসুবিধা হবে না। এতে যদি আপনার জন্ম কুণ্ডলীতে রাহু ও কেতুর দশা থাকে তা থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন। তাই দেরি না করে আজকেই আপনার বেডসাইটটেবিলে একটি ময়ূরের পালক রাখুন।
- তামার পাত্রে জল
বিছানার পাশের টেবিলে আপনি একটি তামার পাত্রে জল ভরে রাখুন। এই জলটি রাতে রেখে আপনি যদি সকালবেলা আপনার বাড়িতে যে গাছগুলি আছে তাতে ছিটিয়ে দেন তাহলে আপনার বাড়িতে যে নেতিবাচক শক্তি ছিল তা দূর হবে এবং কখনোও আপনি খারাপ স্বপ্ন দেখবেন না।
- নাইট ল্যাম্প
আপনার বিছানার পাশের টেবিলে অবশ্যই রাখুন একটি নাইট ল্যাম্প । তাতে অল্প পরিমাণ নুন দিয়ে রাখুন। কারণ নুন নেতিবাচক শক্তিকে শোষণ করে। তাই এই নুন রাখলে আপনার চারপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে।
- শোপিস
বেড সাইট টেবিলে অবশ্যই রাখবেন একটি শোপিস। তবে সেই শোপিসটি যেন কোনও হয়। এতে আপনার স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে সুখ থাকবে। অশান্তির পরিবেশ কেটে যাবে।
- রাখুন এই গাছগুলি
যদি আপনি আপনার ঘরের পরিবেশকে মনোরম ও সুন্দর রাখতে চান, শান্তি বজায় রাখতে চান তাহলে অবশ্যই আপনার বিছানার পাশের টেবিলে রাখুন বাঁশ, জুঁই, লিলি ফুলের গাছ।
- পদ্মফুল
বৌদ্ধ, চিনা এবং হিন্দুরা পদ্মফুলের অত্যন্ত গুরুত্ব দেয়। তারা মনে করেন এই ফুল যদি আপনি ঘরে রাখেন তাহলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। তেমনি বাস্তুশাস্ত্রে বলা হয়, যদি আপনি বেডসাইট টেবিলে একটি পদ্মফুল রাখেন তাহলে আপনার ধন সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications