দরজার সামনে এই জিনিসগুলি রাখবেন না, এতে রেগে যান মা লক্ষ্মী ও বিষ্ণু
জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলে মনে করা হয়। তবে কথিত আছে, যে বাড়িতে মা লক্ষ্মী থাকেন, সেই বাড়ির সদস্যদের আর্থিক দিকে খুব লাভ হয়। এমনকি তাদের সম্পদ হু হু করে বাড়তে থাকে। আর যদি মা লক্ষ্মী রেগে যান, তাহলে কখনোই কিন্তু তাদের লাভ হয় না ও অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকে।
ঘরের দরজায় এমন অনেক জিনিস আছে, সেগুলো একদমই রাখা উচিত নয়। এতে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী চলে যান। সেই সঙ্গে আপনার জীবনে নানান সমস্যা আসবে। বাস্তু অনুসারে, বাড়ির দরজায় কোন কোন জিনিস একদমই রাখবেন না, জানুন। এই জিনিসগুলো রাখলে দেবী লক্ষ্মী কিন্তু কখনোই ঘরে প্রবেশ করে না। বরং রেগে যান। তাই এই জিনিসগুলি ঘরের দরজার সামনে থেকে সরিয়ে ফেলুন।

- ঝাড়ু
হিন্দুধর্মে ঝাড়ু দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। তাই বাড়ির দরজার সামনে কখনোই ঝাঁটা রাখবেন না। এটি খুব অশুভ। এতে মা লক্ষ্মী প্রচন্ড রেগে যান। এতে কিন্তু দেবীর ক্রোধের মুখে আপনাকে পড়তে হবে। জীবনে নানান সমস্যা আসতে পারে। এমন কি আপনার অর্থহানি হতে পারে। পরিবারের সকলের সঙ্গে সকলের অশান্তি পর্যন্ত বাঁধতে পারে।
- মানিপ্লান্ট
অনেকেই বাড়ির সামনে মানিপ্লান্ট রাখেন। ভাবেন এতে আর্থিক দিকে উন্নতি হবে। এটি কিন্তু একদমই ভুল। কারণ বাড়ির সামনের দিকে অর্থাৎ প্রধান দরজার সামনে মানিপ্ল্যান্ট রাখবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান।
- ডাস্টবিন
বাড়ির দরজার সামনে কখনোই আবর্জনা বা ডাস্টবিন রাখবেন না। এতে মা লক্ষ্মী ক্রমশ রেগে যাবেন। তাই বাড়ির সামনে থেকে ডাস্টবিন রাখবেন না। এতে আপনার সঙ্গে পরিবারের সদস্যদের অশান্তি হতে পারে।
- ছেঁড়া জুতো
দরজার সামনে ভুলেও ছেঁড়া জুতো রাখবেন না। এতে অর্থহানি হতে পারে। তাছাড়া আপনার পরিবারের ওপর অশুভ প্রভাব পড়বে। তাই বাড়ির সামনে এগুলি রাখবেন না, এতে মা লক্ষ্মী খুব রেগে যান। সেই সঙ্গে বিষ্ণুও রেগে যান।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications