কোন কোন জিনিস বাড়িতে রাখলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়, জানেন
জ্যোতিষশাস্ত্রে বলা হয় এমন অনেক জিনিস আছে যেগুলি বাড়িতে রাখলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, যার জেরে আর্থিক উন্নতি হয় সকলের। দেখুন জীবনে সাফল্য আনতে কোন কোন জিনিস আপনি বাড়িতে রাখবেন।
এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা কঠোর পরিশ্রম করার পরেও তাদের জীবনে কখনোই সাফল্য আসে না। যাতে তাদের জীবনে আর্থিক অবনতি লেগেই থাকে। সেই সঙ্গে বাড়তে থাকে আর্থিক অবনতি। হয়তো অনেকেই জানেন না এর পিছনে কী কারণ আছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এর পেছনে প্রধান কারণই হল বাস্তুত্রুটি। যদি আপনি সঠিক দিক না মেনে যদি আপনি ঠিক জায়গায় বাড়ি না করেন করেন তাহলে আপনার নানা অবনতি জীবনে লেগেই থাকবে। সেই সঙ্গে জীবনে আপনি কখনোও সাফল্য অর্জন করতে পাবেন না। এর জন্য মা লক্ষ্মীও কিন্তু খুব রেগে যান। এমন অনেক জিনিস আছে যেগুলি বাড়িতে রাখা খুব শুভ বলে মনে করা হয়। আবার এমন কিছু জিনিস আছে সেগুলো রাখাও কিন্তু খুব অশুভ, এমন কিছু জিনিস বাড়ি রাখলে মা লক্ষ্মী খুব খুশী হন। দেখুন কোন কোন জিনিস বাড়িতে রাখলে মা লক্ষ্মী খুব খুশি হন।

রুপো বা পিতলের হাতি
আপনি আপনার শোবার ঘরে রুপো বা পিতলের হাতি রাখতে পারেন। হিন্দু ধর্মে হাতিকে দিকে খুব শুভ বলে মনে করা হয়। হাতিকে ঈশ্বরের রূপ বলেও মনে করা হয়। হাতিকে সমৃদ্ধি, ঐশ্বর্যের প্রতীক বলা হয়। তাই যদি আপনি বাড়িতে হাতি রাখেন তাহলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। সকল কাজে আপনি সাফল্য অর্জন করতে পারবেন সেই সঙ্গে জীবনে আপনার আর্থিক অবনতিও কখনো হবে না

কচ্ছপ
বাড়িতে কচ্ছপ রাখা অত্যন্ত শুভ। বাড়িতে আপনি যেকোন ধাতুর তৈরি কচ্ছপ রাখতে পারে। তবে এমন ভাবে কচ্ছপটি রাখবেন, যাতে কচ্ছপের মুখটি ঘরের ভিতরেই থাকে। তবে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং আপনার জীবনের সাফল্য আসবে। বলা হিন্দু ধর্মে বলা হয়, সমুদ্র মন্থনের সময় বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। তাই কচ্ছপকে ভগবান বিষ্ণুর সঙ্গে তুলনা করা হয়। তাই বাড়িতে কচ্ছপ রেখে পুজো করলে সেটা বিষ্ণু পুজো করা হয় বলে মনে করা হয়।
ঘোড়ার নাল ঘরে রাখলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূরে সরে যাবে এবং ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করবে। তাই বলা হয় যদি আপনি আর্থিক উন্নতি করতে চান এবং মা লক্ষ্মীকে খুশি করতে চান তাহলে বাড়ির প্রধান দরজার সামনে ঘোড়ার নাল রাখুন, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় যে বাড়িতে ঘোড়ার নাল থাকে তাদের বাড়িতে কখনো আর্থিক অভাব হয় না। তারা জীবনে সাফল্য অর্জন করতে পারেন।

লাফিং বুদ্ধ
লাফিং বুদ্ধ বাড়িতে রাখা খুব শুভ বলে মনে করা হয়। তবে এটি কিন্তু সঠিক স্থানে রাখতে হবে। এতে আপনার জীবনে সাফল্য বিরাজ করবে। তাহলে আপনার বাড়িতে খাবারদাবার থেকে টাকা পয়সার কখনোই অভাব হবে না। যদি পারেন কাউকে উপহার দেবেন এই লাফিং বুদ্ধ। এতে আপনার জীবনের সাফল্য নিশ্চিত হবে।

মুক্ত
বাড়িতে মুক্ত রাখলেও মা লক্ষ্মী খুব খুশি হন, কারণ এটি মা লক্ষ্মীর সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। যদি আপনি প্রতি সপ্তাহের বুধবার করে মুক্ত পুজো করে আপনার পার্সে রাখেন, তাহলে আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। মা লক্ষ্মী বিশেষ কৃপা পাবেন আপনি। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় সকল ক্ষেত্রেই আপনার বিশেষ লাভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications