বাড়ির কোনদিকে ঘড়ি রাখলে আর্থিক উন্নতি হয়, জানেন আপনি
বাড়ির কোনদিকে ঘড়ি রাখলে আর্থিক উন্নতি হয়, জানেন আপনি
জ্যোতিষশাস্ত্রে ঘড়িকে খুব শুভ বলে মনে করা হয়। তাছাড়া এটি খুব গুরুত্বপূর্ণ বলেও মনে করা হয়। যদি বাড়ির দেওয়ালে ঘড়ি সঠিক জায়গায় রাখা হয় এবং তা সঠিকভাবে চলতে থাকে তাহলে বাস্তব ত্রুটিও দূর হবে এবং আপনার আর্থির দিকে উন্নতি হবে। জেনে নিন ঘড়ি কোন দিকে রাখা উচিত কীভাবে রাখা উচিত তা জেনে নিন। যাতে আপনার পরিবার সুখে থাকবে এবং আপনার দিন আরও শুভ হবে। জানুন কোনদিকে ঘড়ি রাখবেন।

কোনদিকে ঘড়ি রাখবেন
জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরের দেওয়ালের সঠিক স্থানে ঘড়ি রাখা খুব শুভ বলে মনে করা হয়। বলা হয় পূর্ব ও পশ্চিম দিকে ঘড়ি রাখা খুব শুভ বলে মনে করা হয়। কারণ, সম্পদে দেবতা কুবের বাস উত্তর দিকে এবং দেবরাজ ইন্দ্রের দিকে পূর্ব দিকে রাখা খুব শুভ বলে মনে হয়। এতে আপনার আর্থিক দিক উন্নতি হবে। জীবনে অনেক সাফল্য করতে পারবেন আপনি। তাছাড়া জীবনে সাফল্য আসবে।

বন্ধ ঘড়ি বাড়িতে রাখবেন না
জ্যোতিষশাস্ত্র বলা হয়, ঘড়ি কখনোই বন্ধ করে রাখবেন না। এতে আপনার আর্থিক দিকে ক্রমশই অবনতি হতে থাকবে। আর ঘরে কখনোই একটি বৃত্তাকার আকৃতির ঘড়ি রাখবেন না, এটি মোটেও শুভ বলে মনে করা হয় না। শোবার ঘরে কখনোই পেন্ডুলাম ঘড়ি রাখবেন না। এটি কিন্তু আর্থিক দিকে যথেষ্ট ক্ষতি করে। এটি রাখলে আপনি কাজে সাফল্য অর্জন করতে পারবেন না। আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে। সকলের সঙ্গে আপনার সবসময় অশান্তি লেগে থাকবে।

ঘড়ি পরিষ্কার রাখবেন সবসময়
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, আপনি যদি আপনার পরিবারকে সুখে রাখতে চান তাহলে সঠিক দিকে ঘড়ি রাখার পাশাপাশি সঠিক রঙের ঘড়ি রাখা খুব দরকার। তাই বলা হয় ঘরে কালো বা নীল রঙের ঘড়ি কখনোই রাখবেন না। ঘড়িতে যদি কখনো ধুলো জমতে দেবেন না। সবসময় তা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ঘড়ি যেন সব সময় সঠিকভাবে চলে। আপনার ঘড়ির ব্যাটারি শেষ হলে তা পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করুন। প্রতিটি ঘরে আপনি ঘড়ি লাগাতে পারবেন।কিন্তু বাড়ির বারান্দায় কখনই ঘড়ি লাগাতে পারবেন না। না হলে আপনার আর্থিক দিকে অবনতি হবে। জীবনে সাফল্য আসবে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications