পকেট ভর্তি অর্থ চান?‌ মানিব্যাগে রাখুন এই জিনিসগুলি, কমবে না টাকা

পকেট ভর্তি অর্থ চান?‌ মানিব্যাগে রাখুন এই জিনিসগুলি, কমবে না টাকা

অর্থ উপার্জনের জন্যই আমরা দিরাত পরিশ্রম করি। সকলেই চায় যে তাঁর ওয়ালেট বা পার্স সর্বদা অর্থে ভরপুর থাকুক। অর্থ বা টাকা দিয়ে দুনিয়ার সব সুখ–স্বাচ্ছন্দ্য কেনা যায়। টাকা দিয়ে সব পাওয়া সম্ভব। তবে টাকা উপার্জনের জন্য শুধু পরিশ্রমই নয় ভাগ্য ভালো হওয়াও খুব প্রয়োজন। আর আপনিও যদি চান আপনার ওয়ালেট বা পার্সে সবসময় টাকা থাকুক তবে এই নিয়মগুলি মেনে চলুন। এতে কখনও অর্থের অভাব হবে না।

সমৃদ্ধির শ্রীযন্ত্র

সমৃদ্ধির শ্রীযন্ত্র

যদি আপনি চান আপনার পার্স বা বটুয়াতে সবসময় টাকা থাকুক তবে কোনও ছোট আকারের শ্রী যন্ত্রের বিধি-বিধান মেনে পুজো করে তা পার্স বা ওয়ালেটে রেখে দিন। একে খুবই শুভ বলে মনে করা হয়। যে ব্যক্তি ওয়ালেটে এই শ্রী যন্ত্র রাখেন তাঁর ওপর মা লক্ষ্মীর সর্বদা কৃপা থাকে। এরকম করলেতার ফল আপনি হাতে নাতে দেখতে পাবেন।

মা লক্ষ্মীর ছবি

মা লক্ষ্মীর ছবি

মা লক্ষ্মীকে ধন-সম্পদের দেবী বলে মানা হয়। সবাই তাঁর কৃপা পাওয়ার চেষ্টা করে থাকেন। যদি আপনিও চান আপনার পার্স মা লক্ষ্মীর কৃপায় ভরে যায়, তাহলে আপনি মা লক্ষ্মীর একটি ছবি এতে রাখতে পারেন। মনে রাখবেন মা লক্ষ্মীর ছবি হ্যান্ড ব্যাগে রাখা হয়। এই ছবি যেন কখনও ছিঁড়ে না যায় বা ছেঁড়া কোনও ছবি পার্সে রাখবেন না।

রূপোর কয়েন

রূপোর কয়েন

মা লক্ষ্মীর পুজোয় রূপোর কয়েনের বড় মাহাত্ম্য রয়েছে। তাই যদি পার্সে পুজো করা রূপোর কয়েন রাখা হয় তবে আপনার পার্স বা ওয়ালেটে থাকা অর্থ খরচ হবে না এবং মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি হয়। মনে রাখবেন রূপোর কয়েনে যেন মা লক্ষ্মীর ছবি ছাপা থাকে এবং এটা পুজো করার পরই নিজের পার্সে রাখুন। একইভাবে আপনি তামার ওপর কুবের ও শ্রী যন্ত্র তৈরি করেও রাখতে পারেন।

পরপর সাজিয়ে নোট

পরপর সাজিয়ে নোট

পার্সে যে নোট আপনি রাখবেন, সেগুলি তার মূল্য অনুযায়ী পরপর সাজিয়ে রাখবেন। নোট কখনও দুমড়ে মুচড়ে উল্টোপাল্টা করে রাখবে না।

পার্সে রাখুন চাল

পার্সে রাখুন চাল

জনজীবন বেঁচে আছে খাদ্যের ওপর ভরসা করে। ভাত পবা চালকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়। তাই চাল অত্য়ন্ত শুভ বলে মনে করা হয়। পার্সের মধ্যে এক টুকরো পরিষ্কার লাল কাপড়ে ২১ দানা চাল বেঁধে রেখে দিন। এর ফলে আপনার অতিরিক্ত খরচ করার প্রবণতা কমবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+