অফিসে বেতন বাড়াতে ও পদোন্নতি পেতে চাইছেন তাহলে আজই অফিসের ডেস্কে রাখুন এগুলি

হিন্দুধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়মের কথা বলা হয়েছে সেগুলো মেনে চললে জীবনে সুখ-সমৃদ্ধি উপচে পড়বে আপনার। এমনকি আর্থিক অবস্থারও ভীষণ উন্নতি হয়। তেমনই অফিস সংক্রান্ত কিছু নিয়মের কথা এখানে বলা রয়েছে।

সেগুলি মেনে চললে জীবনে আপনি সমস্ত সমস্যা থেকে বের হতে পারবেন। অফিসে আপনার বেতন বাড়বে। সহকর্মীরা আপনাকে সাহায্য করবেন। এখানে বলা হচ্ছে অফিসের ডেস্কে বা যেখানে আপনি কাজ করবেন সেখানেই এই জিনিসগুলো রাখতে পারেন। তাহলে আপনার জীবনে দারুন উন্নতি হবে। জানেন কী কী রাখবেন।

office desk

  • বাঁশ গাছ

বাস্তুশাস্ত্র অনুসারে, আপনি আপনার অফিসের ডেস্কে একটি বাঁশ গাছ রাখতে পারেন। যা কিন্তু আপনার জন্য খুব শুভ হবে। এটি রাখলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। ইতিবাচক শক্তি বজায় থাকবে । আপনার সহকর্মীরাও আপনাকে সব কাজে সাহায্য করবেন।

  • গণেশের মূর্তি

যদি আপনি আপনার কাজের জায়গায় ভগবান গণেশের মূর্তি রাখেন তাও কিন্তু খুব শুভ হবে। এতে আপনার চাকরিতে যে অসুবিধাগুলি ছিল সেগুলি কেটে যাবে। কর্মজীবনে অগ্রগতি হবে। তবে মূর্তিটি পূর্ব বা উত্তর দিকে রাখতে পারেন। তাহলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন আপনি।

  • গৌতম বুদ্ধের মূর্তি

আপনি আপনার অফিসের ডেস্কে অবশ্যই ভগবান গৌতম বুদ্ধের মূর্তি রাখতে পারেন। বলা হয় এই মূর্তি নাকি রাখলে মানসিক চাপ দূর হয়। মানসিক শান্তি থাকে। কাজের প্রতি আপনার আরোও নিষ্ঠা বাড়বে। সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন এবং অফিসের কর্মচারীরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনার সুনাম বাড়তে থাকবে।

  • ক্রিস্টালের বল

অফিসের ডেস্কের উত্তর-পূর্ব দিকে ক্রিস্টালের একটি বল রাখতে পারেন। এটি রাখলে আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনে সফলতাও অর্জন করতে পারবেন। আপনার আর্থিক দিকে লাভ হবে।

  • মুদ্রা ভর্তি জাহাজ

যদি আপনি জীবনে সফলতা অর্জন করতে চান এবং চাকরিতে পদোন্নতি পেতে চান তাহলে অফিসের ডেস্কে মুদ্রা ভর্তি জাহাজ রাখুন। এটি রাখা খুব শুভ। এতে আপনার কর্মজীবনে উন্নতি হবে। বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+