পার্সে রাখুন এই জিনিসগুলি, টাকাকে আকর্ষণ করবে চুম্বকের মতো, থাকবে না অর্থাভাব
পার্সে রাখুন এই জিনিসগুলি
অর্থ ছাড়া ব্যর্থ এ জীবন। এই কথার চেয়ে সত্য আর কিছুই নেই। জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল অর্থ। সকলেই চায় তাঁদের পার্স, ঘরের লকার যেন টাকা–পয়সায় ভরা থাকে। কিন্তু অনেক লোকের সঙ্গেই এটা হয় যে মাসের শেষে তাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। এমনও হয় যে দৈনন্দিন জীবন চালানোর জন্যও অন্যের কাছ থেকে ঋণ নিতেও হয়। বাস্তু শাস্ত্রে টাকার সঙ্গে সম্পর্কিত কিছু টিপস বলা হয়েছে। এর জন্য শুধু আপনার পার্সে কিছু বিশেষ জিনিস রাখতে হবে।

পার্স–ওয়ালেটকে চুম্বকের মতো আকর্ষণ করে
এই জিনিসগুলি বাস্তু ও জ্যোতিষ শাস্ত্রে খুবই শুভ বলে মনে করা হয়। আর এই জিনিসগুলি পার্সে রাখলে টাকা যেন পার্সে চুম্বকের মতো চলে আসে। এছাড়াও অন্য লাভও দেয়। এই কাজগুলো করার সময় খেয়াল রাখবেন পার্স যেন চামড়ার না হয়। চামড়ার পার্সে এই জিনিসগুলি রাখলে মা লক্ষ্মী রেগে যান।

পদ্মফুলের বীজ
পার্স বা ওয়ালেটে পদ্ম ফুলের বীজ রাখলে মা লক্ষ্মী দারুণভাবে প্রসন্ন হয়ে আপনার ওপর অর্থবৃষ্টি করবেন। কারণ মা লক্ষ্মীর খুব প্রিয় পদ্মফুল। এই জিনিসটি আপনাকে আর্থিক লাভের পাশাপাশি মানসিক শান্তিও দেবে। তাই আজই ওয়ালেটে রাখুন পদ্মফুলের বীজ।

শ্রীযন্ত্র
পার্স বা ওয়ালেটে ছোট শ্রীযন্ত্র রাখা খুবই শুভ ও ইতিবাচক বলে মনে করা হয়। এটা আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করবে ও সুখ-সমৃদ্ধি দেবে। শ্রীযন্ত্রকে এনে আগে নিয়ম-বিধি মেনে পুজো করে, লক্ষ্মীদেবীর পায়ে ছুঁয়ে তবেই ওয়ালেট বা পার্সে রাখবেন।

গোমতী চক্র রাখুন
পার্সে ৭ গোমতী চক্র রাখলে তা ধনলাভ করায়। এটা আপনাকে কখনও অর্থের অভাব হতে দেবে না। তাই জ্যোতিষের পরামর্শ মেনে গোমতী চক্র পার্সে রাখুন।

বটগাছের পাতা রাখুন
ভগবান বিষ্ণু অশ্বত্থ পাতায় বাস করেন বলে বিশ্বাস করা হয়। যদি বিষ্ণুজীর কৃপা থাকে, তবে মা লক্ষ্মীও একইভাবে আপনার উপর খুশি হবেন। অতএব, একটি অশ্বত্থ পাতা গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধ করে আপনার পার্সে রাখুন। পাতায় জাফরান দিয়ে 'শ্রী' লিখুন। কয়েকদিনের মধ্যেই টাকা আসতে শুরু করবে। তবে এই পাতাটি এমনভাবে রাখুন যাতে এটি কারও দৃষ্টিগোচর না হয়।

রাখুন মা লক্ষ্মীর ছবি
জ্যোতিষমতে টাকার ব্যাগে রাখতে পারেন মা লক্ষ্মীর ছবি। টাকার ব্যাগে সর্বদা মা লক্ষ্মীর ছবি থাকলে, সেই ব্যাগ থেকে কখনও কমেনা অর্থ। এমনকি যদি রুপোর পয়সার মধ্যে মা লক্ষ্মীর ছবি খোদাই করা থাকে, তাহলে তাও ব্যাগে রাখলে উত্তোরোত্তর বাড়তে পারে পয়সা কড়ি। অভাব হবে না ধনরত্নের।

ব্যাগে রাখুন লাল কাগজ
শাস্ত্র মতে বলা হয়, ব্য়াগে যদি লাল রঙের কাগজ রাখা যায়, তাহলে অর্থ বাড়াতে তা সাহায্য করে। অনেক জ্যোতিষশাস্ত্রবিদের মতে, নিজের মনের ইচ্ছা একটি লাল রঙের কাগজে লিখে রেখে তবে তা মানিব্যাগে রাখলে খুব উপকার দেয়। সেই কাগজটি একটি রেশমি দড়িতে বেধে রেখে তা মানিব্যাগে ঢুকিয়ে রাখার কথা বলা হয় শাস্ত্র মতে।












Click it and Unblock the Notifications