আর্থিক দিকে উন্নতি করতে ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পার্সে রাখুন এগুলি
হিন্দুধর্মে ও বাস্তুশাস্ত্রে পার্সের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এই পার্সেই আমরা আমাদের সমস্ত কষ্ট করে উপার্জন করা পয়সা রাখি। আবার অনেকে কঠিন পরিশ্রম করার পরে কিন্তু পয়সা ধরে রাখতে পারেন না। দেবী লক্ষ্মীর আশীর্বাদ থেকে তারা বঞ্চিত হন।
তাই পার্সে এমন কিছু জিনিস আপনি যদি রাখেন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনার ওপরে। এই কাজগুলি করলে আপনার পার্স সবসময় ভরে থাকবে। লাভ হবে আপনার। পার্সে এই জিনিসগুলি রাখা খুব শুভ।

- লক্ষ্মীর ছবি আঁকা পয়সা
যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে আপনি আপনার পার্সে দেবী লক্ষ্মীর ছবি আঁকা একটি পয়সা রাখবেন। এতে তাঁর আশীর্বাদ আপনার উপর সবসময় থাকবে। এটি আপনি রুপোর বা তামার রাখতে পারেন। তবে মনে রাখবেন, এই পয়সা যেন সবসময় পরিষ্কার রাখবেন। এই পয়সায় কখনোই নোংরা না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। তবে কিন্তু দেবীর বিশেষ আশীর্বাদ পাবেন আপনি।
- হলুদ গুঁড়ো
মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে আপনি হলুদ গুঁড়ো একটি লাল কাপড়ে মুড়ে রাখতে পারেন। এতে এটি খুব শুভ। এতে আপনার ভাগ্যের দ্বার খুলবে আপনার। আর্থিক দিকে লাভ হবে। তাছাড়াও উপচে পড়বে আপনার ধন-সম্পত্তি।
- কুবের যন্ত্র
কুবেরকে আমরা সম্পদের দাতা বলেই মনে করি। তাই হলুদ কাপড়ে কুবের যন্ত্র মুড়ে যদি নিজের পার্সে রাখেন। তাহলে সুখ-সমৃদ্ধি, ধন- সম্পদের উপচে পড়বে আপনার। আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। আয়ে নতুন উৎস খুঁজে পাবেন। পরিবারের সকলের সঙ্গে শান্তিতে থাকতে পারবেন।
- নুন
নুনকে খুব শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। তাই বলা হয় পার্সে যদি একটু নুন রাখেন তাহলে আপনার জন্য খুব ভালো সময় আসবে। সর্বদাই আপনার পরিবারের উপর ইতিবাচক শক্তি প্রবেশ করবে। নেতিবাচক শক্তি দূর হবে। তাই একটি ছোট্ট কাগজে নুন মুড়ে আপনার পার্সে রাখতে পারেন।
- শ্রী যন্ত্র
যদি আপনি পার্সে ছোট শ্রী যন্ত্র রাখতে পারেন। তাহলে দেবী লক্ষ্মী খুব খুশি হন। তাই লাল কাপড়ে মুড়ে শ্রী যন্ত্র আপনি রাখতে পারেন পার্সে। এতে সুখ- সমৃদ্ধি আপনার বাড়বে। আপনার সঙ্গে কারোর কোনোর অশান্তি থাকবে না। সকলের সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications