বাস্তু অনুযায়ী ঘর সাজান এই জিনিসগুলি দিয়ে, তাহলেই বাড়বে সুখ-সৌভাগ্য
বাস্তু অনুযায়ী ঘর সাজান এই জিনিসগুলি দিয়ে
প্রত্যেকেই নিজের ঘর–বাড়ি সাজানোর জন্য সুন্দর সুন্দর শৌখিন শোপিস, মূর্তি আর ঘর সাজাবার জিনিস নিয়ে আসে। ঘরের প্রত্যেকটি কোণকেই আমরা সুন্দরভাবে সাজাতে চাই। কিন্তু বাস্তু শাস্ত্রের মতে আমরা ঘরে যা কিছু রাখি না কেন তা আমাদের জীবন ও ভাগ্যের ওপর অনেকাংশে প্রভাবিত করে। বাস্তু শাস্ত্র অনুসারে ঘরে কিছু বিশেষ মূর্তি রাখলে সুখ ও সমৃদ্ধি বাড়ে। আসুন জেনে নিন যে ঘরে কি ধরনের মূর্তি রাখলে তা শুভ হবে।

রূপো বা পেতলের মাছ
বাস্তু শাস্ত্রে মাছকে সুখ-সমৃদ্ধি ও ধন-সম্পত্তির প্রতীক বলে মনে করা হয়। ঘরের পূর্ব বা উত্তর-পূর্ব দিশায় পেতল বা রূপোর মাছ রাখা শুভ বলে মনে করা হয়। এতে ঘরে সুখ-শান্তি বজায় থাকে। এর সঙ্গে ধনবৃদ্ধিও হয়।

ধাতব কচ্ছপ
কচ্ছপকে শুভ বা ভালো কিছুর প্রতীক হিসাবে ধরা হয়। এটা রাখলে বাড়িতে ইতিবাচকতার সঞ্চার হয়। এর সঙ্গে সুখের উপায় বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যও ভালো থাকে। এমন অবস্থায় বাড়ির উত্তর দিকে ধাতব কচ্ছপ রাখা শুভ।

তোতা পাখির মূর্তি
বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে তোতাপাখির মূর্তি রাখলে পরিবারে সুখ শান্তির পরিবেশ তৈরি হয়। এছাড়া সৌভাগ্যও বৃদ্ধি পায়। পড়াশোনার ঘরে রাখলে পড়াশোনায় মনোযোগ বাড়ে।

হাতির মূর্তি
বাস্তুশাস্ত্রে, হাতিকে ঐশ্বর্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এমন অবস্থায় এই মূর্তি ঘরে রাখা খুবই শুভ। ঘরে রূপো বা পিতলের ধাতুর তৈরি হাতি রাখতে হবে। এর প্রভাবে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়। সেই সঙ্গে সম্পদের পরিমাণও বৃদ্ধি পায়।

লক্ষ্মী দেবীর মূর্তি
লক্ষ্মীকে অর্থের দেবী মনে করা হয়। বাস্তু অনুযায়ী, বাড়ির উত্তর দিকে পদ্মে অধিষ্ঠিত ও হাত থেকে স্বর্ণমুদ্রা পড়ছে, এমন লক্ষ্মীর মূর্তি রাখা উচিত। মনে করা এই ছবি বাড়িতে লাগালে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে ও ধনের অভাব দূর হয়।

পিরামিড
রুপো, পিতল অথবা তামার পিরামিড বাড়িতে রাখলে উন্নতি হয়। যে স্থানে বাড়ির সদস্যরা বেশি সময় কাটায়, সেখানে পিরামিড রাখা উচিত।












Click it and Unblock the Notifications