বাস্তু দোষ কাটাতে বাড়িতে রাখুন এই জিনিসগুলি, অর্থের অভাব কখনও

বাস্তু দোষ কাটাতে বাড়িতে রাখুন এই জিনিসগুলি, অর্থের অভাব কখনও

মানুষ টাকা রোজগারের জন্য নানাভাবে চেষ্টা করে থাকেন। কিন্তু দেখা গিয়েছে, কিছু মানুষ সহজে টাকা উপার্জন করে আবার কিছু মানুষ পরিশ্রম করে তাঁদের বাড়ির মৌলিক চাহিদা পূরণ করতে পারে না। বাস্তুশাস্ত্রে এর পেছনে কিছু কারণ উল্লেখ করা হয়েছে। বাস্তু শাস্ত্রে এর পেছনে কিছু কারণ বলা হয়েছে। যেমন নেতিবাচক শক্তির মতো ঘরের বাস্তু দোষের কারণে টাকা ঘরে থাকতে দেয় না। এমন অবস্থায় বাড়িতে কিছু জিনিস সবসময় রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং বাড়িতে কখনও অর্থের অভাব হয় না।

উইন্ড চাইম

উইন্ড চাইম

এই উইন্ড চাইম এমন একটি ফেংশুই বাস্তু যা ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি তা ইতিবাচকতাও নিয়ে আসে। এটা কোনও দরজা বা জানলায় ঝোলাতে হয়। হাওয়া চলার সঙ্গে সঙ্গে এই উইন্ড চাইমের মিষ্টি আওয়াজে ঘরে ইতিবাচকতার সৃষ্টি হয়। যার সরাসরি পরভাব আমাদের ভাগ্যের ওপর পড়ে। উইন্ড চাইম ঘরের অনেক ধরনের বাস্তু দোষ দূর করে দেয়।

 ঘোড়ার নাল

ঘোড়ার নাল

বাস্তু শাস্ত্রে ঘোড়ার নালকে খুবই শুভ বলে মনে করা হয়। যদি ঘোড়ার নালে লেবু-লঙ্কা দিয়ে ঘরের দরজার মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয় তবে বাড়িতে কখনও নেতিবাচক শক্তির প্রবেশ হয় না। এর সঙ্গে বাড়িতে সর্বদা সুখ-সমৃদ্ধিতে ভরপুর থাকে। বাড়ির সদস্যরা বিলাসবহুল জীবন যাপন করেন।

ক্র‌্যাসুলা গাছ

ক্র‌্যাসুলা গাছ

ক্র্যাসুলা গাছকে অর্থ গাছও বলা হয়। বাড়ির উত্তর দিকে এই গাছের উপস্থিতি কখনই অর্থের অভাব হতে দেয় না। এই উদ্ভিদ চুম্বকের মতো অর্থকে আকর্ষণ করে।

চিনা কয়েন

চিনা কয়েন

চিনা মুদ্রাকে চিনা বাস্তুশাস্ত্র ফেংশুইতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে তিনটি কয়েন একটি লাল ফিতের সঙ্গে বেঁধে বাড়িতে রাখলে বাড়ির নেতিবাচকতা দূর হয় এবং বাড়িতে সবসময় প্রচুর অর্থ থাকে।

লাফিং বুদ্ধ

লাফিং বুদ্ধ

বাড়িতে অর্থের ঝুলি নিয়ে লাফং বুদ্ধের মূর্তি রাখা খুবই শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে লাফিং বুদ্ধের মূর্তি আড়াই ইঞ্চির বেশি লম্বা হওয়া উচিত নয়। লাফিং বুদ্ধ সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+