বাড়িতে এই জিনিসগুলি রাখলেই খুলবে ভাগ্যের দ্বার, দূর হবে বাস্তুত্রুটিও

এমন অনেকেই রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরেও তাদের জীবনে সফলতা আসে না। এমনকি আর্থিক দিকেও লাভ হয় না। এর জন্য প্রথম এবং প্রধান দায়ী হল বাস্তুত্রুটি। তাই বাড়িতে যাতে বাস্তু ত্রুটি না থাকে তার জন্য আপনাকে অনেক ব্যবস্থা নিতে হবে।

তবে আপনার আর্থিকদিকে ভীষণ লাভ করতে পারবেন। ঘরে এই জিনিসগুলি রাখলে আপনার ভাগ্য বদলে যাবে। এমনকি দূর হবে বাস্তুত্রুটিও। জানুন কোন কোন জিনিস ঘরে রাখা অত্যন্ত শুভ। আপনার ঘরে কি আছে এই জিনিসগুলি?

laksmi puja

  • দেবী লক্ষ্মীর মূর্তি

বাস্তুত্রুটি দূর করতে এবং আর্থিকদিকে উন্নতি করতে দেবী লক্ষ্মী মূর্তি ঘরে রাখুন। প্রত্যেকের বাড়ির ঠাকুরঘরে দেবী লক্ষ্মীর মূর্তি রাখা খুব দরকার। এতেই ঘরে ধন-সম্পদ বাড়বে। এমনকি মা লক্ষ্মীর কৃপাও পাবেন আপনি।

  • কুবের দেবতার ছবি

কুবের দেবতা হলেন সম্পদের দেবতা। তাই বাড়ির উত্তর দিকে কুবের দেবতার মূর্তি রাখুন। এতে আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত। এমনকি দূর হবে বাস্তুত্রুটিও। বাড়িতে প্রবেশ করবে ইতিবাচক শক্তি।

  • শঙ্খ

শঙ্খ বাড়িতে রাখা অত্যন্ত শুভ। এটি রাখলে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। প্রবেশ করবে ইতিবাচক শক্তি । এতে আপনারা প্রত্যেকটি কাজে আপনি কিন্তু সফলতা পাবেন।

  • মাছের অ্যাকোরিয়াম

মাছের অ্যাকোরিয়াম বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে তা সঠিক দিকে রাখবেন। এটি বাড়িতে রাখলে তাতে অবশ্যই একজোড়া মাছ রাখবেন। এতে ঘরে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকে।

  • হাতির মূর্তি

হাতির মূর্তি বাড়িতে রাখা খুব শুভ বলে মনে হয়। তাই বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে একটি হাতির মূর্তি রাখতে পারেন। এতে আপনার ঘরে নেতিবাচক শক্তি বিরাজ করবে না, ইতিবাচক শক্তি প্রবেশ করবে।

  • বাড়িতে রাখুন এই গাছগুলি

প্রত্যেকটি বাড়িতেই তুলসী, অশ্বথ গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার বাড়িতে আর্থিক দিকে কোনদিনই অসুবিধায় পড়তে হবে। জীবনে সকল কাজেই সফলতা নিশ্চিত।

  • মানুন এগুলি

এগুলি ছাড়াও ঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। আবর্জনা দিয়ে ভরিয়ে রাখবেন না। ঘরের দেওয়ালে হালকা রঙ করুন। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো ঢুকতে দিন। নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। মনকে শান্ত রাখুন। এতে দেখবেন আপনিও ভালো থাকবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+