বাড়িতে রাখুন এই জিনিসগুলি, স্বয়ং মা লক্ষ্মী বাস করবে আপনার ঘরে
বাস্তুর মতোই ফেংশুইও ইতিবাচক শক্তির সঞ্চারের ওপর জোর দেয়। ঘরে সুখ-সমৃদ্ধি নিয়ে আসা, শান্তি ও ভাগ্য বৃদ্ধির জন্য ফেংশুইয়ের জিনিসগুলির সাহায্য নেওয়া হয়। জীবনে সফলতা ও উন্নতি অর্জন করার জন্য ব্যক্তি দিন-রাত কড়া পরিশ্রম করে। কিন্তু অনেক সময় ব্যক্তির ভাগ্য সঙ্গ দেয় না। এরকম অবস্থায় ফেংশুইতে কিছু উপায় সম্পর্কে বলা হয়েছে। এই জিনিসগুলি ধন সংক্রান্ত হয়ে থাকে। এগুলি ঘরে রাখলে সেখানে মা লক্ষ্মী বসবাস করে। ধনলাভ ও ধনবান হওয়ার জন্য বাড়িতে ফেংশুইয়ের এই জিনিসগুলি অবশ্যই রাখুন।

তিনটে পা রয়েছে এমন ব্যাঙ
ফেংশুই অনুযায়ী, বাড়িতে তিনটে পাওয়ালা ব্যাঙ রাখা শুভ বলে মনে করা হয়। চিনটে পাওয়ালা ব্যাঙের মুখে কয়েন রয়েছেন এমন মূর্তি রাখুন বাড়িতে। এটি ঘরে রাখলে ব্যক্তির আর্থিক উন্নতি করায়। এ সঙ্গে বাড়ির দরিদ্রতা দূরে চলে যায়। বাড়ির মুখ্য দরজার কাছে এই ব্যাঙকে রাখা সঠিক হবে। অথবা এটাকে লকারের আশেপাশে রাখাও ঠিক হবে।

লাফিং বুদ্ধ
ফেংশুইতে লাফিং বুদ্ধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয় যে একে বাড়িতে রাখলে উন্নতির পাশাপাশি সুখও আসে। ফেংশুই শাস্ত্র অনুযায়ী, শিশুদের সঙ্গে খেলা করছে এমন লাফিং বুদ্ধ রাখলে তা বাড়িতে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে। বসে রয়েছে এমন লাফিং বুদ্ধ স্থিরতা ও ইতিবাচকতা নিয়ে আসে। জেনে রাখুন বাড়িতে লাফিং বুদ্ধ রাখলে সব ধরনের কষ্ট, অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। একে ঘরের উত্তর-পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয়।

ক্রিস্টল
বাড়িতে ক্রিস্টল রাখাও খুব লাভদায়ক বলে মনে করা হয়। উত্তর-পূর্ব বা ইশাণ কোণে সাদা রঙের ক্রিস্টাল রাখলে ইতিবাচক ক্ষমতার সৃষ্টি হয়। ঘর ছাড়া একে কারখানা ও অফিসের উত্তর-পশ্চিম দিকে রাখা যেতে পারে। বলা হয় যে শিশুদের পড়াশোনার ঘরে এটা রাখলে তাদের মনোযোগ বৃদ্ধি পায়।

তিনটে চীনা কয়েন
ফেংশুই শাস্ত্র মতে তিনটে চীনা কয়েন বাড়িতে সুখ-সম্পদ নিয়ে আসে। এই কয়েনগুলিকে লাল সুতো বা রিবন দিয়ে বেঁধে বাড়ি বা দোকানের মুখ্য দরজায় ঝুলিয়ে রাখলে জীবনে সুখ আসে। এর সঙ্গে ব্যক্তিকে কখনও অর্থ সঙ্কটের মুখোমুখি হতে হয় না।

কচ্ছপ
ফেংশুইতেও কচ্ছপকে শুভ বলে মনে করা হয়। কচ্ছপকে হিন্দুধর্মে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। এটি ঘর বা অফিসের উত্তর দিকে রাখা যেতে পারে। এতে করে মানুষ উন্নতি ও সাফল্য লাভ করে। ঘরে যে কোনো ধরনের কচ্ছপ রাখা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী নির্বাচন করতে হবে। ক্রিস্টাল কচ্ছপকে দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে রাখতে হবে। একই সময়ে, একটি কাঠের কচ্ছপ পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে রাখা ভাল।
(এই সকল তথ্য সম্পূর্ণ বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications