মানিব্যাগে রাখুন এই ৭ টি জিনিস, ফুরোবে না টাকা! অর্থভাগ্য তুঙ্গে রাখতে জ্যোতিষমতে কিছু টিপস
কথায় বলা হয়,সারা মাসের পরিশ্রমের যে ফল তা ধরে রাখা হয় মানিব্যাগে। এই মানিব্যাগ , পার্স বা ওয়ালেটে অনেকেই মাসের শুরুতে টাকা ভরলেও, তা মাসের মাঝখানেই কার্যত ফাঁকা হতে শুরু করে দেয়। জ্যোতিষশাস্ত্র মতে , শুধু খরচের হাতের জন্যই নয়, মানিব্যাগের রঙের ওপরেও নির্ভর করে টাকা ব্যাগে থাকবে কি না তার কিছুটা হিসাব। যেমন বলা হয়, ব্যাগের রঙ চকোলেট হলে বা ব্রাউন হলে তাতে অর্থ থাকে, তবে লাল হলে খরচ হতেই থাকে। তবে আপনার মানিব্যাগের রঙ য়াই হোক না কেন, তাতে এই ৭ টি জিনিস রাখলেই কেল্লাফতে! আপনার খরচ যেমন কমবে, তেমনই বাড়বে অর্থকড়ি।

রাখুন মা লক্ষ্মীর ছবি
জ্যোতিষমতে টাকার ব্যাগে রাখতে পারেন মা লক্ষ্মীর ছবি। টাকার ব্যাগে সর্বদা মা লক্ষ্মীর ছবি থাকলে, সেই ব্যাগ থেকে কখনও কমেনা অর্থ। এমনকি যদি রুপোর পয়সার মধ্যে মা লক্ষ্মীর ছবি খোদাই করা থাকে, তাহলে তাও ব্যাগে রাখলে উত্তোরোত্তর বাড়তে পারে পয়সা কড়ি। অভাব হবে না ধনরত্নের।

টাকার সঙ্গেও রাখুন এই জিনিসগুলি
জ্যোতিষমতে , মানিব্যাগে টাকার সঙ্গে রাখুন অশ্বত্থগাছের পাতা। অনেকে এই পাতাকে মন্ত্রপুত করে তারপর ব্যাগে রাখেন। তবে মনে করা হয় অশ্বত্থের পাতা ব্যাগে রাখলে টাকার কমতি তো হয়ই না, উল্টে অর্থভাগ্য তুঙ্গে থাকতে পারে। জীবনে বহু অর্থকষ্ট সমাপ্ত হতে পারে।

ব্যাগে রাখুন লাল কাগজ
শাস্ত্র মতে বলা হয়, ব্য়াগে যদি লাল রঙের কাগজ রাখা যায়, তাহলে অর্থ বাড়াতে তা সাহায্য করে। অনেক জ্যোতিষশাস্ত্রবিদের মতে, নিজের মনের ইচ্ছা একটি লাল রঙের কাগজে লিখে রেখে তবে তা মানিব্যাগে রাখলে খুব উপকার দেয়। সেই কাগজটি একটি রেশমি দড়িতে বেধে রেখে তা মানিব্যাগে ঢুকিয়ে রাখার কথা বলা হয় শাস্ত্র মতে।

চালের দানা
শাস্ত্র মতে কথিত রয়েছে যে , রান্নার ঘরে চালের ডিব্বায় যদি তুলসী রাখা হয়, তাহলে ঘরে লক্ষ্মীর আশীর্বাদ উত্তরোত্তর বাড়ে। এদিকে কথিত রয়েছে যে পার্সে যদি চালের দানা রাখা হয়, তাহলে অর্থ প্রবল পরিমাণে বেড়ে যায়। এমনকি কাটে দারিদ্রতা।

পার্সে নোট যাতে সর্বদা থাকে...
শাস্ত্র মতে, মা বাবার ছবি বা পরিবারের সবচেয়ে বয়স্ক মানুষের ছবি যদি পার্সে রাখা যায়, তাহলে তা খুবই ভালো সময় ডেকে আনবে। আর্থিক দুর্বলতা যাবে কেটে।

গোমতি চক্র
আর্থিক কষ্ট কাটাতে পার্সে গোমতি চক্র রাখার বিষয়েও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন,টাকা যাতে না ফুরিয়ে যায়, তার জন্য পার্সে লক্ষ্মীদেবীর আশীর্বাদ ধন্য গোমতি চক্র রাখা উচিত।

রাখুন কড়ি
অনেকেই পার্সে বা মানিব্যাগে রাখেন সামুজ্রিক কড়ি। বলা হয়, কড়ি রাখা অত্যন্তশুভ বিষয়। এতে অর্থকড়ির সঙ্গে জীবনেও আসে সমৃদ্ধি। একটি কড়ি মা লক্ষ্মীর পায়ে ঠেকিয়ে তারপর তা মানিব্যাগে রাখলে মেলে সুফল।












Click it and Unblock the Notifications