বাড়িতে এই পোষ্যদের রাখলেই ফিরবে আপনার ভাগ্য, দূর হবে আর্থিক সঙ্কটও
আমরা জীবনে সুখী হতে অনেক কাজ করে থাকি। সেই সঙ্গে বাস্তুত্রুটিও দূর করে থাকি। তবে আপনি কি জানেন, যদি আপনি বাড়িতে এই পোষ্যদের রাখেন, তাহলে আপনি খুব সুখী হবেন। জীবনে দারিদ্রতাও দূর হবে।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, এমন অনেক পশু রয়েছে, তা যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আপনার আর্থিক সংকট দূর হবে। তাই আপনি আজই এই পোষ্যদের বাড়িতে নিয়ে আসুন। দেখুন কোন কোন পোষ্য বাড়িতে রাখলে ইতিবাচক শক্তি বাড়িতে বজায় থাকবে।

- তোতাপাখি
বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়িতে তোতা পাখি রাখা খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে তোতাপাখি রাখলে ইতিবাচক শক্তি বজায় থাকবে। দূর হবে নেতিবাচক শক্তি, আপনি আর্থিকভাবেও খুব লাভ করতে পারবেন। জীবনে প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন। পরিবারে সকলের সঙ্গে ঝগড়া-অশান্তি কমবে। ঘরে সুখ শান্তিও বজায় থাকবে। জীবনে কোনও কাজেই পিছিয়ে পড়বেন না।
- খরগোশ
পরিবারের সুখ বজায় রাখতে খরগোশ বাড়িতে রাখা খুব শুভ। বাস্তুশাস্ত্রে খরগোশকে শুভ প্রানী বলে মনে করা হয়। এতে পরিবারের সুখ, সমৃদ্ধি বজায় থাকবে। খরগোশ বাড়িতে থাকলে সেই বাড়িতে কখনোই আর্থিক সঙ্কট দেখা দেয় না। কেউ কঠিন রোগেও ভোগেন না। তাই দেরি না করে আজই আপনি বাড়িতে আনুন খরগোশ।
- মাছ
অনেকেই বাড়িতে মাছ রাখেন। মাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে বলা হয়, যে বাড়িতে মাছ রাখা হয়, তাদের আর্থিক সঙ্কট থাকলেও তা কিন্তু দ্রুত কেটে যায়। তবে আপনি মাছ যে পাত্রে রাখবেন বা অ্যাকুরিয়াম যদি রাখেন অবশ্যই পূর্ব দিক করে রাখবেন।
দক্ষিণ দিক করে অ্যাকুরিয়াম রাখা অত্যন্ত অশুভ। এতে আর্থিক সঙ্কট দেখা যাবে। কিন্তু পূর্ব দিক করে রাখলে আপনার অর্থহানি একদমই হবে না। সেই সঙ্গে পরিবারেও বজায় রাখতে শান্তি। তাই আগেই সাবধান হোন আপনি।
- কুকুর
কুকুর বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে অর্থের অভাব হয় না। সেখানে মা লক্ষ্মীও বাস করেন। যদি আপনার বাড়িতে কুকুর থাকে, তাকে অবশ্যই রোজ একটি করে রুটি খাওয়াবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications