অর্থ সঙ্কট দূর করতে বাড়িতে এই জিনিসগুলি রাখলে অর্থাভাব হবে না কখনও
অর্থ সঙ্কট দূর করতে বাড়িতে এই জিনিসগুলি রাখলে অর্থাভাব হবে না কখনও
অর্থ আজ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যা ছাড়া কেউ সুখী জীবনযাপন করতে পারেন না এবং ভালো খাওয়া–দাওয়াও করা যায় না। প্রত্যেক মানুষ দিনরাত পরিশ্রম করে অর্থ উপার্জন করে। কিছু লোকের সামান্য প্রচেষ্টায় মা লক্ষ্মী প্রসন্ন হন, আবার কেউ লাখ চেষ্টা করেও অর্থ সঞ্চয় করতে পারেন না। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে উপস্থিত বাস্তু দোষের কারণে দেবী লক্ষ্মী বিরক্ত হন। ঘরের এই বাস্তু দোষ দূর করতে কিছু জিনিস ঘরে আনলে কখনোই টাকার অভাব হয় না। আসুন জেনে নেই সেই বিষয়গুলো সম্পর্কে।

উইন্ড চাইম
এই উইন্ড চাইম এমন একটি ফেংশুই বাস্তু যা ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি তা ইতিবাচকতাও নিয়ে আসে। এটা কোনও দরজা বা জানলায় ঝোলাতে হয়। হাওয়া চলার সঙ্গে সঙ্গে এই উইন্ড চাইমের মিষ্টি আওয়াজে ঘরে ইতিবাচকতার সৃষ্টি হয়। যার সরাসরি পরভাব আমাদের ভাগ্যের ওপর পড়ে। উইন্ড চাইম ঘরের অনেক ধরনের বাস্তু দোষ দূর করে দেয়।

ঘোড়ার নাল
বাস্তু শাস্ত্রে ঘোড়ার নালকে খুবই শুভ বলে মনে করা হয়। যদি ঘোড়ার নালে লেবু-লঙ্কা দিয়ে ঘরের দরজার মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয় তবে বাড়িতে কখনও নেতিবাচক শক্তির প্রবেশ হয় না। এর সঙ্গে বাড়িতে সর্বদা সুখ-সমৃদ্ধিতে ভরপুর থাকে। বাড়ির সদস্যরা বিলাসবহুল জীবন যাপন করেন।

চিনা কয়েন
চিনা মুদ্রাকে চিনা বাস্তুশাস্ত্র ফেংশুইতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে তিনটি কয়েন একটি লাল ফিতের সঙ্গে বেঁধে বাড়িতে রাখলে বাড়ির নেতিবাচকতা দূর হয় এবং বাড়িতে সবসময় প্রচুর অর্থ থাকে।

লাফিং বুদ্ধ
বাড়িতে অর্থের ঝুলি নিয়ে লাফং বুদ্ধের মূর্তি রাখা খুবই শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে লাফিং বুদ্ধের মূর্তি আড়াই ইঞ্চির বেশি লম্বা হওয়া উচিত নয়। লাফিং বুদ্ধ সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়।












Click it and Unblock the Notifications