ঘরে টিভি সঠিক স্থানে রাখুন, না হলে আর্থিক দিকে অবনতি হতে পারে

ঘরে টিভি সঠিক স্থানে রাখুন, না হলে আর্থিক দিকে অবনতি হতে পারে

সনাতনধর্মে বাস্তুশাস্ত্রকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। বলা হয় বাস্তু যদি কোন বাড়িতে ঠিক না থাকে তাহলে সেই বাড়িতে আর্থিক অভাব হয়। যাদের বাড়িতে বাস্তুত্রুটি আছে তারা জীবনে সুখী হতে পারে না। নানা সমস্যায় পড়তে হয়, রান্নাঘর থেকে শোবার ঘর সব জায়গায় খুব সুন্দর ভাবে রাখা দরকার এবং সঠিক স্থানে তা রাখা দরকার। না হলে জীবনে অশান্তির সম্মুখীন হতে হয় প্রত্যেককে। প্রত্যেক বাড়িতে টিভি থাকবে। বর্তমান সমাজে মানুষ টিভি ছাড়া কিছু ভাবতে পারেন না। ধনী থেকে গরিব প্রত্যেকের বাড়িতেই টিভি থাকে। তবে এই টিভি সঠিক স্থানে না রাখলে জীবনে অনেক সময় ব্যর্থতা নেবে আসে। নানান সমস্যার সম্মুখীন হতে হয়, রোগ বাড়তে পারে।

বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেকটি ঘরে টিভি খুব সঠিক স্থানে রাখা উচিত। বলা হয় টিভি এমনভাবে রাখবেন যাতে আপনার মুখ দক্ষিণ দিকে থাকে। এতে আপনার ঘরে আর্থিক দিকে উন্নতি হবে। পারিবারিক দিকে কারোর সঙ্গে আপনাকে অসুবিধায় পড়তে হবে না। জীবনে উন্নতি হবে। আপনি জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। সাফল্য পাবেন সকল কাজেই।

ঘরে টিভি থাকলে ইতিবাচক শক্তি প্রবেশ করবে

ঘরে টিভি থাকলে ইতিবাচক শক্তি প্রবেশ করবে

ঘরের টিভি দক্ষিণ পূর্ব দিকে রাখা খুব শুভ বলে মনে করা হয়। কারণ টিভি রাখলে পজেটিভ এনার্জি আসে। ঘরে কলহ সৃষ্টি হয় না। সেইসঙ্গে পজেটিভ শক্তি বাড়তে থাকে। যাতে আপনার জীবনে খুব শুভ সময় আসবে। প্রত্যেকটি কাজে আপনি সাফল্য পাবেন। ঘরে অশান্তি থেকে অনেক দূরে থাকবেন। আর্থিক দিকে সাফল্য হবে। ঘরে কখনোও খাদ্যের অভাব হবে না।

শোবার ঘরে টিভি রাখবেন না

শোবার ঘরে টিভি রাখবেন না

বেডরুমে টিভি রাখবেন না। বাস্তুশাস্ত্রের দিকে শুভ বলে মনে করা হয় না। টিভি অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে রাখবেন। না হলে বাড়িতে বিবাদ বাড়তে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মিল থাকবে না। দাম্পত্য ও পারিবারিক জীবনে আপনি সুখী হবেন না। আর যদি বা আপনি শোবার ঘরে টিভি দেখতে চান। তাহলে দক্ষিণ-পূর্ব দিকে করে টিভি রাখুন।

 প্রবেশদ্বারের সামনে টিভি রাখবেন না

প্রবেশদ্বারের সামনে টিভি রাখবেন না

অনেকের বাড়িতে প্রবেশদ্বারের সামনে কখনই টিভি রাখবেন না। অনেকেই ঘরে ঢুকেই টিভি রাখেন। কিন্তু সেটি একদমই শুভ বলে মনে করা হয় না। বাড়িতে প্রবেশের সময় টিভি রাখলে সেটি নেতিবাচক শক্তি বয়ে আনে। ইতিবাচক শক্তি ঘর থেকে বার করে দেয়। এতে আপনার আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+